ঘরের ভেতর নেটওয়ার্ক সমস্যা শেষ? সুসংবাদ দিল বিটিআরসি!

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৬, ১৬:৫৫| আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১৮:২৮
অ- অ+

দেশের মোবাইল নেটওয়ার্কের মানোন্নয়নে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। গ্রাহকরা যাতে ঘরের ভেতরে কোনোরকম বাধা ছাড়া মোবাইল সেবা ও ইন্টারনেট ব্যবহার করতে পারেন সেজন্য বেশ কিছু মোবাইল অপারেটরদের আরও বেশি ‘ই-জিএসএম’ ব্যান্ডে তরঙ্গ বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি।

এটি মূলত টেলিযোগাযোগের ক্ষেত্রে গ্রাহকদের জন্য সরকারের একটি বড় পদক্ষেপ।

বিটিআরসির তথ্যমতে, বর্তমানে দেশে মোবাইল গ্রাহকের সংখ্যা প্রায় সাড়ে ১৮ কোটি। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ শহরাঞ্চলে এবং বাকি ৬০ শতাংশ উপশহর ও গ্রামীণ এলাকায় বসবাস করেন। শহরে নেটওয়ার্কের মান তুলনামূলক ভালো হলেও প্রত্যন্ত অঞ্চলে এখনো সংযোগ দুর্বল। অনেক ক্ষেত্রে ঘরের ভেতরে কথা বলার সময় কল ড্রপ হয় এবং ইন্টারনেট গতি প্রত্যাশিত থাকে না।

এই প্রেক্ষাপটে সম্প্রতি গ্রামীণ ফোনকে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে তরঙ্গ বরাদ্দ দেওয়ার পর এবার ‘ই-জিএসএম’ ব্যান্ডে তরঙ্গ পাওয়ার জন্য আবেদন করেছে রবি এক্সিয়েটা ও বাংলালিংক।

বর্তমানে বিটিআরসির কাছে ৮.৪ মেগাহার্টজ ‘ই-জিএসএম’ তরঙ্গ বরাদ্দযোগ্য রয়েছে। এর মধ্যে রবি ও বাংলালিংক প্রত্যেকে ৩.৪ মেগাহার্টজ করে মোট ৬.৮ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ চেয়েছে।

তবে এই ব্যান্ড ব্যবহারে পার্শ্ববর্তী দেশের ৮৫০ মেগাহার্টজ ব্যান্ডের সম্ভাব্য হস্তক্ষেপ (ইন্টারফিয়ারেন্স) কতটুকু হতে পারে, তা যাচাই করতে চেয়েছে অপারেটর দুটি। এর পরিপ্রেক্ষিতে বিটিআরসি পরীক্ষামূলকভাবে এক মাসের জন্য পুরো ৮.৪ মেগাহার্টজ তরঙ্গ ব্যবহারের অনুমতি দিয়েছে।

রবির কর্মকর্তারা জানিয়েছেন, গ্রাহকদের একটি বড় অভিযোগ হলো—ঘরের ভেতরে ডাটা সেবা ঠিকমতো পাওয়া যায় না। ‘ই-জিএসএম’ ব্যান্ড চালু হলে এই সমস্যার অনেকটাই সমাধান সম্ভব হবে বলে তারা আশা করছেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই প্রযুক্তি ব্যবহারের জন্য তাদের প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রয়েছে।

অন্যদিকে বাংলালিংক জানিয়েছে, পরীক্ষামূলক ব্যবহারের ফলাফল মূল্যায়ন করে পরবর্তীতে তরঙ্গ কেনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ‘ই-জিএসএম’ ব্যান্ডে তরঙ্গ বরাদ্দ কার্যকর হলে দেশের অভ্যন্তরীণ নেটওয়ার্ক কাভারেজ ও সেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে, বিশেষ করে গ্রামীণ ও ভবনের ভেতরের ব্যবহারকারীদের জন্য।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাইমা রহমান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন
যুক্তরাষ্ট্রে ক্যাটি পেরি-আনিতার সুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্বকাপ ফুটবল উদ্বোধন শেষ হল
প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন
দেশের বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা