ফতুল্লায় পুলিশের লুট হওয়া শটগানসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ মে ২০২৬, ১৪:২১
অ- অ+

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় পুলিশের লুট হওয়া একটি শটগান রাউন্ড কার্তুজসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। আটককৃত ব্যক্তির নাম- পলাশ হোসেন আকাশ। তিনি ফতুল্লা থানার পশ্চিম লামাপাড়া শিবু মার্কেট দরগাবাড়ী এলাকার জালাল মোল্লার ছেলে।

শনিবার রাত আনুমানিক ১০টার দিকে সস্তাপুর এলাকায় তাকে আটক করে র‌্যাব-১১ এর সদস্যরা।

র‌্যাব সূত্রে জানা গেছে, সদর কোম্পানির একটি আভিযানিক দল নিয়মিত রাত্রীকালীন টহল চলাকালে খবর পায় পলাশ হোসেন আকাশ জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি শটগান কার্তুজ গোপনে সরিয়ে রাখতে সস্তাপুর এলাকায় অবস্থান করছে। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করে একটি শটগান তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

র‌্যাব -১১ জানায়, অবৈধ অস্ত্র, মাদক সন্ত্রাসবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও ধরনের অভিযান অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি
দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা
মাদক-সন্ত্রাস দমনে গোয়েন্দাভিত্তিক অভিযান জোরদারের নির্দেশ ঢাকা রেঞ্জ ডিআইজির
ময়মনসিংহ রেঞ্জের নতুন ডিআইজি জাহিদুল হাসান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা