সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ জুন ২০২৬, ১৬:৪৮
অ- অ+

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে শাফায়াত উল্লাহ (৩৫) নামে এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে।

নিহত শাফায়াত উল্লাহ চুয়াডাঙ্গা সদর উপজেলার যদুপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি বেগমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের ইউনিয়ন সভাপতি ছিলেন।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপ তাকে দংশন করে।

স্থানীয়রা জানান, রাতে নিজ শয়নকক্ষে ঘুমাচ্ছিলেন শাফায়াত উল্লাহ। এসময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। রাতেই তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান তিনি।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমেল রানা জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগস্টে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’
রামপুরায় সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি হলেন সেনাবাহিনীর সিজিএস মাইনুর রহমান
গণভোট না মানলে সরকারও মানা হবে না: জামায়াত আমির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা