রূপগঞ্জে ফল উৎসব পণ্ডের অভিযোগ এনসিপির, আহত কয়েকজন নেতাকর্মী

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৬ জুন ২০২৬, ১৯:৩৭
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আয়োজিত ফল উৎসবকে কেন্দ্র করে প্যান্ডেল ভাঙচুর, সরঞ্জাম ছিনতাই ও নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, আজ নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে একটি ফল উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল আমাদের প্যান্ডেল ভেঙে দেওয়া হয়। আজ সকালে আমরা পুনরায় স্টেজ ও প্যান্ডেল নির্মাণ করলে তা আবারও ভেঙে দেওয়া হয় এবং মাইকসহ বিভিন্ন সরঞ্জাম ছিনতাই করা হয়। এ সময় হামলার ঘটনায় আমাদের নেতাকর্মীরা আহত হন এবং কয়েকজন রক্তাক্ত হয়েছেন।

তিনি আরও বলেন, মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করছি। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানাই, যেন তারা এ ধরনের দুষ্কৃতিকারীদের নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখেন এবং রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি বন্ধে সহযোগিতা করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাতক্ষীরায় বজ্রপাতে মৎস্য চাষী নিহত
১০১ শয্যায় উন্নীত হচ্ছে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
জনগণকে কার্ডনির্ভর করার পরিবর্তে কর্মসংস্থান সৃষ্টি করুন: ফুয়াদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা