খাগড়াছড়িতে গুলিবিদ্ধ ইউপিডিএফ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জুন ২০২৬, ১৭:৫৪
অ- অ+

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত গ্রুপ) এক নেতাকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে সেনাবাহিনী। আটককৃত ব্যক্তির–জিমিত চাকমা।

শুক্রবার সকালে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের পাইনংপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এর আগে ওই এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সংস্কারপন্থী) এবং ইউপিডিএফের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে জিমিত চাকমা গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরা পৌঁছে তাকে আটক করেন এবং দ্রুত চিকিৎসার জন্য মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চিকিৎসা শেষে জিমিত চাকমাকে থানায় আনা হয়েছে।

তার বিরুদ্ধে আগের একাধিক মামলা রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত ১, বনদস্যু বাহিনীর প্রধান আটক
জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে ইকুয়েডর, উদযাপনে সরকারি ছুটি
মোহাম্মদপুরে ওয়ার্ড আ. লীগ নেতা গ্রেপ্তার
হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা