সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত ১, বনদস্যু বাহিনীর প্রধান আটক

মোংলা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জুন ২০২৬, ১৮:১৭
অ- অ+

খুলনায় সুন্দরবনে কোস্ট গার্ডের সাথে কথিত বনদস্যু ‘দুলাভাই বাহিনী’র সদস্যদের বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে সাখওয়াত সরদার (৬০) নামে একজন নিহত হয়েছেন। এ সময় বাহিনীর প্রধান রবিউল ইসলামকে (৫০) গুলিবিদ্ধ অবস্থায় আটক করে কোস্ট গার্ড।

এছাড়া ইস্রাফিল হাওলাদার (২৭) নামে গুলিবিদ্ধ আরো এক ব্যক্তিকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। সংশ্লিষ্ট এলাকায় কোস্ট গার্ডের অভিযান এখনো চলমান রয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে সুন্দরবনের কয়রা কোস্ট গার্ড টহল ফাঁড়ির আওতাধীন ময়দাফেসা খাল এলাকায় এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে সাখওয়াত সরদার নিহত হন। তিনি কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের এজাহার সরদারের ছেলে।

একই অভিযানে মহেশ্বরীপুর এলাকার মানিক গাজীর ছেলে ও কথিত দুলাভাই বাহিনীর প্রধান রবিউল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে কোস্ট গার্ড। শুক্রবার সকালে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের বাবুরাবাদ গ্রাম থেকে গুলিবিদ্ধ অবস্থায় ইস্রাফিল হাওলাদারকে স্থানীয়রা আটক করে মঠবাড়ী পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেন। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার ইসমাইল হাওলাদারের ছেলে। পরে তাকে চিকিৎসার জন্য কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

মহেশ্বরীপুর গ্রামের আকবর হোসেন জানান, মানিক গাজীর জেলে রবিউল ইসলামই বনদস্যু দুলাভাই বাহিনী প্রধান। একসময় সুন্দরবনের ত্রাস ছিলেন ‘ইলিয়াস বাহিনী’র প্রধান ইলিয়াস। তিনি মারা যাওয়ার পর তার বোনের স্বামী রবিউল নতুন দল গড়ে তুললে স্থানীয় লোকজন এর নাম দেন ‘দুলাভাই বাহিনী’। সেখান থেকে তার কার্যক্রম অব্যহত রয়েছে।

কয়রা থানার অফিসার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: শাহ আলম বলেন, সুন্দরবনের ভেতরে গোলাগুলিতে একজন নিহত হওয়ার খবর শুনেছি। তবে এ বিষয়ে আমাদের কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই। বিষয়টি কোস্ট গার্ড দেখছে।

সুন্দরবনের খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক মো: শরিফুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি, বিস্তারিত তথ্য কোস্ট গার্ড বলতে পারবে।

এ ব্যাপারে কোস্টগার্ডের সাথে যোগাযোগ করা হলে কর্মকর্তারা জানান, সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘দুলাভাই বাহিনী’র বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। অভিযান এখনো চলমান থাকায় এই মুহূর্তে বিস্তারিত জানানো সম্ভব নয়। পরবর্তীতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্ণাঙ্গ তথ্য জানানো হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে ইকুয়েডর, উদযাপনে সরকারি ছুটি
খাগড়াছড়িতে গুলিবিদ্ধ ইউপিডিএফ নেতা আটক
মোহাম্মদপুরে ওয়ার্ড আ. লীগ নেতা গ্রেপ্তার
হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা