ফরিদপুরে ২৬ লাখ টাকার স্কাফ সিরাপসহ গ্রেপ্তার ১, প্রাইভেটকার জব্দ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৭ জুন ২০২৬, ১৪:২২
অ- অ+

ফরিদপুরের কোতোয়ালি থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮৮০ বোতল স্কাফ সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।

গ্রেপ্তারকৃত আসামির নাম–মো. রানা গাজী (৩২)। গ্রেপ্তারকালে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটে কোতোয়ালি থানার রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় সাতক্ষীরা-ঢাকাগামী মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় একটি সন্দেহভাজন প্রাইভেটকারে তল্লাশি করে ৮৮০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে ওই গাড়ি থেকে মো. রানা গাজী (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রানা গাজীর বাড়ি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখিপুর এলাকায়। তাঁর বাবার নাম রহিম গাজী।

সংবাদ সম্মেলনে র‍্যাবের পক্ষ থেকে দাবি করা হয়, গ্রেপ্তার ব্যক্তি একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। এছাড়া তাঁর বিরুদ্ধে সাতক্ষীরা জেলার দেবহাটা থানায় একটি মামলাও রয়েছে বলে জানায় র‍্যাব।

র‍্যাব আরও জানায়, উদ্ধার হওয়া স্কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে উদ্ধার হওয়া আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তানে সেনা অভিযানে ‘ভারত-সমর্থিত’ ৮ ‘সন্ত্রাসী’ নিহত
বাংলাদেশে দুটি প্রকল্পে ১.১ বিলিয়ন ডলার অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক
উত্তরায় পুলিশের বিশেষ স্বাস্থ্য ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা পেলেন পরিবহন শ্রমিকরা
প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদে সর্বসম্মত ধন্যবাদ প্রস্তাব গৃহীত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা