চট্টগ্রামে প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রাম ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ জুলাই ২০২৬, ১৮:৫১
অ- অ+

নগরের পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকার ফরেস্ট গেইট এলাকায় প্রকাশ্যে গুলি করে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে।

নিহত যুবকের নাম–মো. আজাদ (২৫)। তিনি পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার হাকিম শাহ হুজুরের বাড়ির রশীদের ছেলে।

বুধবার বিকাল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা আজাদকে গুলি করে।

পরে তার সহযোগীরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন বলেন, মুরাদপুর এলাকার ফরেস্ট এলাকায় গুলির একটি ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও সংশ্লিষ্ট বিষয়ে অনুসন্ধান শুরু করে।

প্রাথমিকভাবে জানা গেছে, আজাদ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, বিকাল সোয়া ৪টার দিকে আমরা ঘটনাটির খবর পাই। ধারণা করা হচ্ছে, এর কিছুক্ষণ আগেই ঘটনাটি ঘটেছে। বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার কারণ ও অন্যান্য তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে অনুসন্ধান করা হচ্ছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীর যানজট কমাতে বিকল্প বাস টার্মিনাল স্থাপনে সরকারের পরিদর্শন শুরু
শার্শায় সাংবাদিক পরিচয়ে ফের চাঁদাবাজির অভিযোগ সোহাগের বিরুদ্ধে
শুভেচ্ছা উপহার হিসেবে ভারতে ১১০০ কেজি আম পাঠাল বাংলাদেশ
নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মির্জাপুরে জামায়াত জোটের বিক্ষোভ, বিদ্যুৎ অফিস ঘেরাও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা