ছয় মাসে জিএমপিতে ১,৮৫৪ মামলা, গ্রেপ্তার ৩,২১৭

গাজীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জুলাই ২০২৬, ১৪:৫৯
অ- অ+

চলতি বছরের প্রথম ছয় মাসে গাজীপুর মহানগরে হত্যা, ডাকাতি, ছিনতাই, মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে মোট ১ হাজার ৮৫৪টি মামলা হয়েছে। এসব ঘটনায় ৩ হাজার ২১৭ জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। একই সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মিছিল এবং টঙ্গীতে শক্তি প্রদর্শনের ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জিএমপি কমিশনার মো. ইসরাইল হাওলাদার।

তিনি জানান, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মহানগর এলাকায় ২০টি হত্যা, ৭টি ডাকাতি, ২৮টি ছিনতাই, ৮১২টি মাদক এবং ৬০টি অস্ত্র মামলাসহ মোট ১ হাজার ৮৫৪টি মামলা রেকর্ড করা হয়েছে। এসব মামলায় ৩ হাজার ২১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযানের সময় ১০টি আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ইয়াবা, গাঁজা, হেরোইন, প্যাথেডিন, ফেন্সিডিল ও দেশি-বিদেশি মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলের ঘটনায় এখন পর্যন্ত ৭টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ভিডিও ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আরও শতাধিক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে টঙ্গী পূর্ব থানার পাগাড় বিসিক এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে শক্তি প্রদর্শনের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় এজাহারভুক্ত ও তদন্তে শনাক্তসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জিএমপি কমিশনার বলেন, মহানগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কোনো ধরনের অপরাধ বা আইনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন, জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহন, মো. বেলায়েত হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং জেলা কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে লাক্রোয়ার দ্বিপাক্ষিক বৈঠক
দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী
এয়ারপোর্টের অকশন ম্যানেজার পরিচয়ে কমদামে আইফোন বিক্রির ফাঁদ, প্রতারক গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা