টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৭ জুলাই ২০২৬, ১৬:১৫
অ- অ+

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

মঙ্গলবার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল সাতটার দিকে টেকনাফ থানার মহেশখালিয়া পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় একটি সন্দেহভাজন বসতবাড়িতে তল্লাশি করে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড তাজা গুলি, ৩৭টি এমটি কার্টিজ (ফাঁকা কার্তুজ) এবং ২৫ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের দাবি, তাদের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার হওয়া আলামতের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ ছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ট্রাইব্যুনালে রাজনৈতিক হয়রানি নয়, প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করবে সরকার: আইনমন্ত্রী
বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (আইসিটি) পদে ৬৯ জন নিয়োগ
জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা
জুলাইয়ে আবার কমল জেট ফুয়েলের দাম, লিটারে কমেছে ১৯ টাকা ২২ পয়সা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা