কক্সবাজারে পাহাড়ধসে গৃহবধূর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জুলাই ২০২৬, ১৮:০৯
অ- অ+

কক্সবাজারে পাহাড় ধসে নাসিমা আক্তার (২৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর ১টার দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দরিয়ানগর বড়ছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় নাসিমার স্বামী জসিম উদ্দিন (৪০) ও সন্তানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দারা।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।

ইউএনও বলেন, টানা বৃষ্টিতে পাহাড়ধসে একটি বসতঘর চাপা পড়ে। এতে নাসিমা আক্তার, তার স্বামী ও সন্তান আটকা পড়েন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা তিনজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাসিমা আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত দুজন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইউএনও আরও বলেন, ভারী বৃষ্টির কারণে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসকারীদের আগেই নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল। কিন্তু অনেকেই সেই নির্দেশনা মানেননি। এরই প্রেক্ষিতে আজ বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ঝুঁকিপূর্ণ এলাকায় উচ্ছেদ ও সরিয়ে নেয়ার অভিযান পরিচালনা করা হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই শহীদ জাহিদের মায়ের পাশে প্রধানমন্ত্রী
মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা
সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ
মীর শাহে আলমের সম্পদ নিয়ে অপপ্রচারের অভিযোগ, স্বচ্ছ অবস্থান তুলে ধরলো মন্ত্রীর দপ্তর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা