টেকনাফে মাটির নিচে লুকানো ৩০ হাজার ইয়াবা জব্দ

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জুলাই ২০২৬, ১২:৫৭
অ- অ+

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচে লুকিয়ে রাখা ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

শনিবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, শুক্রবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ হ্নীলার কোনাপাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় এলাকায় তল্লাশি করে মাটির নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা ইয়াবার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশে মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্কুল-কলেজে সিসিটিভি ও অনলাইন নজরদারি, মাউশির জরুরি নির্দেশনা
খুলনায় নিজের মেয়েকে হত্যার অভিযোগ: ৩৬ ঘণ্টায় রহস্য উদঘাটন
আমাকে নিয়ে যে অপবাদ ছড়ানো হয়েছিল, তার দায় কে নেবে? রাষ্ট্রের কাছে পরীমনির একগুচ্ছ প্রশ্ন
খিলগাঁওয়ে তরুণী হত্যা: ৬ ঘণ্টায় স্বামী গ্রেপ্তার, হত্যার দায় স্বীকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা