টেকনাফে ভারী বৃষ্টিতে পাহাড় থেকে পড়ে আহত মা হাতি

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১১ জুলাই ২০২৬, ১৭:৫২
অ- অ+

টানা ভারী বৃষ্টির কারণে পিচ্ছিল হয়ে পড়া পাহাড়ি চলাচলের পথে পিছলে টেকনাফ পৌরসভার সদর এলাকার উঠনী এলাকায় একটি বন্য মা হাতি প্রায় ২ থেকে ৩ ফুট উঁচু স্থান থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়েছে।

শনিবার সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, ভারী বৃষ্টির কারণে হাতির চলাচলের পথ অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়েছিল। ধারণা করা হচ্ছে, চলাচলের সময় ভারসাম্য হারিয়ে হাতিটি নিচে পড়ে যায়।

এতে হাতিটির একটি পা ও পেটে গুরুতর আঘাত লাগে। খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলের খোঁজখবর নেন এবং আহত হাতিটির চিকিৎসার জন্য একটি ভেটেরিনারি মেডিকেল টিম পাঠান।

বনবিভাগের সংশ্লিষ্ট সূত্র জানায়, চিকিৎসক দল হাতিটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন। একই সঙ্গে হাতিটি যাতে নিরাপদ পরিবেশে সুস্থ হয়ে উঠতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে টেকনাফের বনাঞ্চলে বন্য হাতির চলাচল বৃদ্ধি পায়। টানা বৃষ্টিতে পাহাড়ি এলাকা ও বনপথ পিচ্ছিল হয়ে পড়ায় এ ধরনের দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়। বনবিভাগ বন্য প্রাণী সংরক্ষণে সবাইকে সতর্ক থাকার এবং আহত বা বিপদগ্রস্ত বন্য প্রাণী দেখলে দ্রুত বনবিভাগকে অবহিত করার আহ্বান জানিয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষের মধ্যে নৌবাহিনীর খাবার বিতরণ
‘এভেনজোর ইন্টারন্যাশনাল স্কুল’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি ১৮ ডিসেম্বর
‘পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিল না, তাই স্বাধীনতার ঘোষণা দেননি শেখ মুজিব’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা