চট্টগ্রামে বন্যাকবলিত মানুষের পাশে ছাত্রদল, চিকিৎসাসেবা ও ত্রাণ বিতরণ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১২ জুলাই ২০২৬, ২২:১১
অ- অ+

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নে বন্যাদুর্গত মানুষের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

রবিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় এক হাজার মানুষকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। এ ছাড়া ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মধ্যে ১০ দিনের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

কাথারিয়া উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ও মেডিকেল টিমের প্রধান সমন্বয়ক ডা. তৌহিদুর রহমান আউয়ালের নেতৃত্বে একটি বিশেষায়িত চিকিৎসক দল চিকিৎসাসেবা দেয়।

অনুষ্ঠানে ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে ২ কোটি ১৫ লাখ টাকা নগদ সহায়তা এবং ৩ হাজার ৪৫০ টন চাল বরাদ্দ দিয়েছেন। পাশাপাশি প্রায় এক হাজার আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে এবং উদ্ধার কার্যক্রমও পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, বন্যাদুর্গত মানুষের জন্য প্রায় ১০ হাজার প্যাকেট খাবার স্যালাইন ও বন্যাবাহিত রোগের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে। দীর্ঘমেয়াদি চিকিৎসাসেবার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।

কর্মসূচিতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, চিকিৎসক এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাপাতি ও সুইচ-গিয়ার চাকুসহ ‘কবজি কাটা’ গ্রুপের সদস্য গ্রেপ্তার
সোমবার বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিএসবি গ্লোবাল নেটওয়ার্কসের মালিকের ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক
‘বছরে হাসিনার খাবারের খরচ ছিল ৩৫ কোটি টাকা’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা