অভিমানে বাড়ি ছাড়ে ৮ বছরের শিশু, ৬৪ হাজার টাকাসহ উদ্ধার করলেন আনসার সদস্যরা

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২৬, ১৬:২১
অ- অ+

বাবা-মায়ের সঙ্গে অভিমান করে নগদ ৬৪ হাজার টাকার বেশি অর্থ ও প্রিয় খেলনা নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় আট বছরের এক শিশু। নিখোঁজ হওয়ার একদিন পর মাদারীপুর সদর হাসপাতাল থেকে তাকে উদ্ধার করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। পরে আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া অর্থসহ শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাদারীপুরের শিরখাড়া এলাকা থেকে শিশুটি নিখোঁজ হয়। বৃহস্পতিবার রাত ১০টার দিকে মাদারীপুর সদর হাসপাতালের বহির্বিভাগে একা ঘুরে বেড়াতে দেখে অঙ্গীভূত আনসার সদস্য মো. অন্তর মিয়া। পরে তিনি বিষয়টি ক্যাম্প ইনচার্জ পিসি মোখলেসকে জানান।

আনসার সদস্যরা শিশুটির সঙ্গে কথা বলে তাকে নিরাপদ হেফাজতে নেন। পরে তার ব্যাগ তল্লাশি করে প্রিয় খেলনার পাশাপাশি নগদ ৬৪ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়।

এরপর হাসপাতাল কর্তৃপক্ষ ও উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মনির হোসেনকে বিষয়টি জানানো হয়। তিনি হাসপাতালে এসে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের সহায়তায় শিশুটির বাবা ও চাচার সঙ্গে যোগাযোগ করেন। একই সঙ্গে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) বিষয়টি অবহিত করা হয়।

পরে শুক্রবার ভোররাতে পুলিশের মাধ্যমে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধার হওয়া অর্থসহ শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়ে শিশুটির পরিবার আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। স্থানীয় প্রশাসনও শিশুটিকে নিরাপদে উদ্ধার এবং অর্থ অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ায় আনসার সদস্যদের দায়িত্বশীলতা ও মানবিক ভূমিকার প্রশংসা করেছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পেরুতে মিনিবাস খাদে পড়ে নিহত ১৪ 
উগান্ডায় স্কুলবাস দুর্ঘটনায় ২১ জনের প্রাণহানি
বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের এক মাসের ঋণ মওকুফ
১৫ বছরের দাম্পত্যের ইতি, বিচ্ছেদের ঘোষণা দিলেন আদীনাথ-ঊর্মিলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা