থানচিতে দুই মিয়ানমার নাগরিকসহ আটক ৩

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২৬, ১৮:০০
অ- অ+

বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের বঙ্কুপাড়া সীমান্ত এলাকা থেকে দুই মিয়ানমারের নাগরিকসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বঙ্কুপাড়া বিজিবি বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় শুক্রবার (১৭ জুলাই) বঙ্কুপাড়া বিওপির নায়েক সুবেদার মো. কামরুল ইসলামের লিখিত এজাহারের ভিত্তিতে থানচি থানায় মামলা দায়ের করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মিয়ানমারের সীমান্তবর্তী দামঅপাড়া এলাকার বাসিন্দা তুমথং ম্রো ও তুমরুং ম্রো এবং বান্দরবানের থানচি সদর ইউনিয়নের চাক্কুপাড়া এলাকার বাসিন্দা ময়ই ম্রো।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবির দায়ের করা মামলায় বিদেশি আইনের ১৩/১৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। শুক্রবার বিকালে আটক তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগস্টে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’
রামপুরায় সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি হলেন সেনাবাহিনীর সিজিএস মাইনুর রহমান
গণভোট না মানলে সরকারও মানা হবে না: জামায়াত আমির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা