'হা হা হা এটাই বাস্তব' খ্যাত রিপন মিয়া পরকীয়ার অভিযোগে আটক, ভিডিও ভাইরাল

নেত্রকোনা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৬, ১৫:২০| আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১৫:২২
অ- অ+

'হা হা হা এটাই বাস্তব' এবং 'বন্ধু তুমি একা হলে আমায় দিয়ো ডাক, তোমার সাথে গল্প করব আমি সারা রাত'—এমন সংলাপ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে পরকীয়ার অভিযোগে আটকের দাবি ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এ ঘটনায় তাকে নিয়ে অনুষ্ঠিত একটি সালিশি বৈঠকের ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে স্থানীয় লোকজন রিপন মিয়াকে আটক করেন। পরে তাকে উপজেলার ৮ নম্বর দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয়ে নেওয়া হয়। সেখানে একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয় বলে দাবি করা হচ্ছে। ওই বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আরও দাবি করা হচ্ছে, বিবাহিত রিপন মিয়ার বিরুদ্ধে পাশের গ্রামের এক তরুণীর সঙ্গে সম্পর্কের অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত সালিশে তাকে ৫ লাখ টাকা জরিমানা এবং গ্রাম ছাড়ার দাবি তোলা হয় বলেও বিভিন্ন পোস্টে উল্লেখ করা হয়েছে।

তবে এসব দাবির বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অভিযোগ ও ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, রিপন মিয়া বিবাহিত। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

২০১৬ সালে ফেসবুকে কনটেন্ট নির্মাতা হিসেবে যাত্রা শুরু করেন রিপন মিয়া। অল্প সময়ের মধ্যেই তার সহজ-সরল উপস্থাপনা এবং ঘরোয়া ভিডিও দর্শকদের কাছে জনপ্রিয়তা পায়। বিশেষ করে 'হাই আই অ্যাম রিপন ভিডিও' এবং 'আই লাভ ইউ, এটাই বাস্তব' সংলাপ দুটি তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি এনে দেয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোয়ালন্দের সাবেক ইউএনও সাথী দাসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: তথ্য উপদেষ্টা
ধামরাইয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা, কুশপুত্তলিকা দাহ
জবিতে প্ল্যাকার্ড প্রদর্শন ঘিরে সংঘর্ষ, ভিপি-জিএসকে মারধরের অভিযোগ; অস্বীকার ছাত্রদলের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা