রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, বিচারক নিহত

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ আগস্ট ২০২৬, ১৩:১৯
অ- অ+

জামালপুর সদর উপজেলার লাহিড়িকান্দি বাজার-সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় এক সহকারী জজ নিহত হয়েছেন। নিহতের নাম–এ কে এম সামিউল হক (২৭)। তিনি জামালপুরের ইসলামপুর আদালতে সিভিল জজ হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার ভোর ৪টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহিড়ীকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ইদ্রিস আলী (৪৬) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

নিহত বিচারক এ কে এম ছামিউল হক সাবেক সচিব এ কে এম ফজলুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত বিচারক সোমবার দিবাগত রাত ২টার দিকে প্রাইভেটকারে করে ঢাকা লালমাটিয়া এলাকার থেকে জামালপুরের উদ্দেশ্যে বের হন। পরে ভোর ৪টার দিকে জামালপুর সদর উপজেলার লাহিড়ীকান্দা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি রডবোঝাই ট্রাকের পেছনে বিচারক এ কে এম সামিউল হককে বহনকারী প্রাইভেটকারটি ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায়। সামিউল হক ঘটনাস্থলেই নিহত হন এবং প্রাইভেটকারটির চালক ইদ্রিস আলী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে জামালপুর জেলা হাসপাতালে নিয়ে আসেন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা জহুরুল ইসলাম বলেন, রাতে ঢাকা থেকে রডবোঝাই ট্রাকটি জামালপুর আসার সময় ট্রাকের একটি চাকা ফুটো হয়ে গেলে চালক ও হেলপার ট্রাকটি সড়কের ওপর রেখে ঘুমিয়ে পড়েন। প্রাইভেটকারটি ট্রাকটিকে পিছন থেকে ধাক্কা দেয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যে শিক্ষার্থী যতটুকু পড়েছে, সে ততটুকু নম্বর পেয়েছে: শিক্ষামন্ত্রী
নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, প্রজ্ঞাপন জারি
‘আজ যেন কোনো সংঘাতের খবর না দেয়’, ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের-আরাফাতের ফোনালাপ
ফেনী গার্লস ক্যাডেট কলেজে ৫৬ পরীক্ষার্থীর ৫৫ জনই পেল জিপিএ-৫
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা