আজ পূর্ণগ্রাস বিরল সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২৬, ০৯:০৭| আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৯:২৭
অ- অ+

আজ বুধবার (১২ আগস্ট) বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে পৃথিবী। একই সরলরেখায় সূর্য, চাঁদ ও পৃথিবী অবস্থান করায় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দেবে। ফলে নির্দিষ্ট কিছু অঞ্চলে দিনের বেলাতেই কয়েক মিনিটের জন্য নেমে আসবে অন্ধকার।

এবারের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ মূলত ইউরোপের কিছু অঞ্চল থেকে সবচেয়ে ভালোভাবে দেখা যাবে। স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড ও রাশিয়ার নির্দিষ্ট অংশে পূর্ণগ্রাস গ্রহণ দৃশ্যমান হবে। এছাড়া ইউরোপের আরও কিছু দেশ এবং উত্তর-পশ্চিম আফ্রিকার কয়েকটি অঞ্চল থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।

১৯৯৯ সালের পর এই প্রথম ইউরোপের মূল ভূখণ্ডের কিছু এলাকা থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার সুযোগ তৈরি হয়েছে। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জ্যোতির্বিজ্ঞানী ও পর্যটকেরা গ্রহণটি দেখতে নির্দিষ্ট এলাকাগুলোতে জড়ো হয়েছেন। তবে কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকায় গ্রহণ দেখার ক্ষেত্রে আবহাওয়া বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

বাংলাদেশ সময় বুধবার রাত ৯টা ৩৪ মিনিটের দিকে সূর্যগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। পূর্ণগ্রাসের সর্বোচ্চ স্থায়িত্ব হবে প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড।

চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যের আলো পুরোপুরি বা আংশিকভাবে পৃথিবীতে পৌঁছাতে বাধা দেয়, তখন সূর্যগ্রহণ ঘটে। চাঁদ সূর্যের ডিস্ক সম্পূর্ণ ঢেকে ফেললে তাকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলা হয়।

বিজ্ঞানীদের মতে, পৃথিবী থেকে সূর্য ও চাঁদের আপাত আকার প্রায় সমান দেখায় বলেই চাঁদ কখনো কখনো সূর্যকে সম্পূর্ণ ঢেকে দিতে পারে। পূর্ণগ্রাসের সময় চাঁদের ছায়া পৃথিবীর পৃষ্ঠের ওপর একটি সরু অঞ্চলে পড়ে এবং সেই পথের ভেতরের মানুষই পূর্ণগ্রাস গ্রহণ দেখতে পান।

নাসার তথ্য অনুযায়ী, বছরে সাধারণত দুই থেকে পাঁচটি সূর্যগ্রহণ হতে পারে। তবে এর মধ্যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ তুলনামূলকভাবে বিরল। এ ধরনের গ্রহণ সরাসরি দেখার সময় অবশ্যই বিশেষ সুরক্ষিত সোলার ফিল্টারযুক্ত চশমা ব্যবহার করতে হয়; সাধারণ সানগ্লাস দিয়ে সূর্যগ্রহণ দেখা নিরাপদ নয়।

এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের পর আবার এমন একটি বিরল মহাজাগতিক দৃশ্য দেখার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। ফলে আজকের গ্রহণটি জ্যোতির্বিজ্ঞানী ও মহাকাশপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণের বিষয় হয়ে উঠেছে। এ ধরনের বিরল আরেকটি ঘটনা দেখতে মানবজাতিকে অপেক্ষা করতে হবে ২০৪৪ সাল পর্যন্ত।

(ঢাকাটাইমস/১২ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা
কোর্টের ভিড়ে এক মুহূর্তের জন্য বাবার হাতটা ছাড়িনি: সামারুখ মীর্জা
ঢাকাসহ দেশের ৮ অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা