প্যারিসে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের গ্রীষ্মকালীন কোর্সের সমাপনী অনুষ্ঠিত

ফ্রান্স প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ আগস্ট ২০২৬, ১৯:২৪
অ- অ+

দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ওভারভিলিয়ে ফ্রান্স শাখার গ্রীষ্মকালীন কোর্সের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার প্যারিসের পার্শ্ববর্তী শহর ওবারভিলিয়ের মসজিদ আল আনসারে আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের সভাপতি মাওলানা মাসুক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আব্দুল মুহিতের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (রহ.)-এর নাতি মাওলানা মারজান আহমদ চৌধুরী ফুলতলী।

সাফওয়ান খালেদের তিলাওয়াত ও আবু সাইদ সায়েমের নাতে রাসূল (সা.) পরিবেশনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।

এরপর কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা করেন আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের উপদেষ্টা আমিনুর রশীদ টিপু, ওভরভিলিয়ে বাংলাদেশি কমিউনিটি মসজিদের সভাপতি সালেহ আহমদ, আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আব্দুল আজিজ জায়েদ, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, অর্থ সম্পাদক আহসান হাবিব শাহ, প্রচার সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী সহ আরো অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মারজান আহমদ চৌধুরী ফুলতলী বলেন, আল্লাহ পাক রাব্বুল আলামীন সব জাতি-ধর্মের মানুষের স্রষ্টা হওয়া সত্ত্বেও উনার প্রদত্ত অন্যতম নিয়ামত কোরআন মাজিদকে নিয়ামত হিসেবে আমরা পেয়েছি। সেই কোরআন মাজিদকে সহিহ-শুদ্ধ করে তিলাওয়াত করতে হবে। কারণ নামাজের পূর্বশর্ত হচ্ছে সহিহ-শুদ্ধ তিলাওয়াত।

তিনি বলেন, 'আমাদেরকে কোরআন তিলাওয়াতকে তিলাওয়াতের মতো করেই করতে হবে। গানের সুর কিংবা হরফের হক্ আদায় ব্যতীত অন্য যেকোনো মাধ্যমকে পরিহার করতে হবে।' অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের সাবেক সভাপতি এখলাসুর রহমান রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক ক্বারি রুবেল আহমদ, সেন্টারের প্রধান ক্বারী সাইফুর রহমান সপন, সুহেল আহমদ, ফরিদ উদ্দিন চৌধুরী, সাঈদ আহমদ, আজহার আহমদ ও ক্বারি রাজু আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন আবু সিদ্দিক আনসারী, মনজ্জিল আলী লুকেস, আমিনুল হক্ক রজব, মাহিদুর রহমান, মুজিবুর রহমান আজহার, জুনেদ আহমদ, মুহিবুর রহমান খালেদ, ফিরুজ আলী, আব্দুল্লহ, হাফিজ আব্দুর রব, জাকির হোসেন সামাদ ও আব্দুল হাদিস বেলাইসহ আরো অনেকে।

ক্বারী খালেদ আহমদের ফলাফল ঘোষণা এবং ছাত্রছাত্রীদের পুরস্কার ও সার্টিফিকেট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী হয়।

(ঢাকা টাইমস/১৮আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুবিতে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে ৪২ প্রতিষ্ঠানের শিল্প-একাডেমিয়া বৈঠক 
শ্রীপুরে হানিট্র্যাপের অভিযোগে কয়েকজনকে আটক
বলের আঘাতে আইসিইউতে আম্পায়ার
৫ দিনের জমজ কন্যাশিশু রেখে পলাতক মা, মায়ের অপেক্ষায় দুই নবজাতক!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা