প্রথম বিশেষ কল্যাণ সভায়

পুলিশ সদস্যদের সুবিধা-অসুবিধা শুনলেন খুলনা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০| আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৮
অ- অ+

খুলনা রেঞ্জে নবনিযুক্ত ডিআইজি মো. রেজাউল করিম পুলিশ সদস্যদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা শুনেছেন। রবিবার খুলনার শিরোমণি পুলিশ লাইনসের ড্রিল শেডে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় তিনি সদস্যদের কথা শোনেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি রেজাউল করিম। পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা ও কর্মক্ষেত্রের নানা বিষয় তার কাছে তুলে ধরেন। ডিআইজি মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সভায় পুলিশ সদস্যদের কল্যাণ ও দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। এ সময় তিনি দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে জনগণের দোরগোড়ায় মানবিক পুলিশি সেবা পৌঁছে দিতে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের দিকনির্দেশনা দেন।

সভায় সভাপতিত্ব করেন খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) খায়রুল আনাম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) মো. সালাউদ্দিনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শেখ আলমগীর হোসেন, মো. বাবুল হোসাইন হাওলাদার, এম এম তারিক-উল্লাহ্, শাহেদুল ইসলাম ও বিপ্লব কুমার নন্দীসহ খুলনা জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি ও ইউনিটের ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা সভায় অংশ নেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুপুরে দুই স্ত্রীকে নিয়ে খাবার খান এমপি গাজী নজরুল, মরিয়মের মৃত্যুর আগে যা ঘটেছিল
বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু আর নেই
মেঘনায় গোসলে নেমে দুই যমজ ভাইসহ ৩ জনের মরদেহ উদ্ধার
রাজশাহীর চারঘাটে টিভির পেছনে লুকিয়ে রাখা ৮৮০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১