দ্বিতীয় স্ত্রী হত্যা প্ররোচনা মামলায়

রিমান্ড শেষে কারাগারে জামাতের বরখাস্ত এমপি গাজী নজরুলের প্রথম স্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪১
অ- অ+

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এক দিনের রিমান্ড শেষে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকসুদা ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ আদেশ দেন। এর আগে সোমবার আদালত মাকসুদা ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

মঙ্গলবার রিমান্ড শেষে মাকসুদা ইসলামকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মাকসুদা ইসলামকে হাজতি পরোয়ানামূলে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আসামির পক্ষে আদালতে কোনো আবেদন করা হয়নি।

গত রবিবার রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মরিয়মের বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন।

মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম এবং শ্যালক ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। এর আগে এ মামলায় গাজী নজরুলকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মামলার এজাহারে বলা হয়েছে, গত জুনে গাজী নজরুলের সঙ্গে ইসলামী শরিয়াহ অনুযায়ী মরিয়মের বিয়ে হয়। এরপর তারা ন্যাম ভবনের একটি ফ্ল্যাটে গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকসুদার সঙ্গে বসবাস করতেন। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে মরিয়মকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে তার পরিবারের কাছে তিনি জানিয়েছিলেন—এমন অভিযোগ করা হয়েছে এজাহারে।

বাদীর অভিযোগ, আসামিদের নির্যাতন ও প্ররোচনায় মরিয়ম আত্মহত্যা করেছেন। তার কক্ষে একটি সুইসাইড নোট পাওয়ার কথাও মামলায় উল্লেখ করা হয়েছে।

এর আগে গত জুলাইয়ে গাজী নজরুল ও মরিয়মের ব্যক্তিগত মুহূর্তের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে ২২ জুলাই গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে তার নৈতিক স্খলনের অভিযোগের কথা জানানো হয়।

ভিডিও ছড়িয়ে পড়ার পর গাজী নজরুলকে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগে গত ২১ জুলাই পল্লবী থানায় একটি মামলা করেছিলেন ওবায়দুর রহমান। ওই মামলায় গত ১০ আগস্ট হাইকোর্ট থেকে আট সপ্তাহের জামিন পান গাজী নজরুল। পরে মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলায় ওবায়দুর রহমানকেও আসামি করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাসা থেকে বেরিয়ে লেগুনা-বাস-ট্রেনে ঘোরাঘুরি, ৮ দিন পর শিশু উদ্ধার
দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম
শার্শায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২
হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৪৯