এআইকেন্দ্রিক ব্যবসায়িক রূপান্তর ও সাইবার নিরাপত্তা নিয়ে ৩ দিনের বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬
অ- অ+

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশের প্রেক্ষাপটে এআইকেন্দ্রিক ব্যবসায়িক রূপান্তর, প্রস্তুতি, প্রশিক্ষণ, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) ও সাইবার নিরাপত্তা নিয়ে আয়োজিত তিন দিনব্যাপী ‘এআইফোরবিটি গ্লোবাল সামিট’ শেষ হয়েছে।

এআই, ইআরপি, ব্যাংকিং, লাইফ কোচিংসহ বিভিন্ন খাতের দেশ-বিদেশের বিশেষজ্ঞ ও নেতৃস্থানীয় ব্যক্তিদের অংশগ্রহণে ভার্চুয়ালি আয়োজিত এ সম্মেলন বাংলাদেশ সময় শুক্রবার রাতে শুরু হয়ে রবিবার রাতে শেষ হয়।

সম্মেলনে এআইকে শুধু প্রযুক্তিগতভাবে গ্রহণ নয়, বরং এআইভিত্তিক ব্যবসায়িক রূপান্তরের কৌশল, বাস্তবতা ও দীর্ঘমেয়াদি প্রস্তুতি নিয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা।

সামিটে অংশ নেন এআই স্ট্র্যাটেজি ও গভর্ন্যান্স অ্যাডভাইজার সারাহ করনেট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মো. আবদুর রাজ্জাক, গ্রামীণফোনের সিবিও ড. আসিফ নাইমুর রশিদ, আইবিএম সার্টিফায়েড কোয়ান্টাম কম্পিউটিং ডেভেলপার মুজতবা সাত্তার অনন্ত, ম্যানেজমেন্ট কনসালট্যান্ট ও এআই স্ট্র্যাটেজিস্ট মার্ক অনুপম মল্লিকসহ দেশ-বিদেশের বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা।

সামিটের প্রথম দুই দিনে এআইভিত্তিক রূপান্তর, এন্টারপ্রাইজ পর্যায়ে কৌশল ও প্রস্তুতি, কর্মীদের প্রশিক্ষণ এবং ইআরপির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। তৃতীয় দিনে আলোচনার কেন্দ্রে ছিল সাইবার নিরাপত্তা, এআইকেন্দ্রিক প্রস্তুতি ও উৎপাদনশীলতা।

সমাপনী দিনে সাইবার নিরাপত্তা ও ডেটা গভর্ন্যান্স নিয়ে কীনোট উপস্থাপন করেন যুক্তরাজ্যের অ্যাংলিয়া রাসকিন ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি ও এআই গভর্ন্যান্স চেয়ার ড. শরীফুল ইসলাম। তার বক্তব্যে এন্টারপ্রাইজ এআই ব্যবহারের জন্য বিশ্বস্ত ডেটার ভিত্তি তৈরির বিভিন্ন দিক উঠে আসে।

এরপর ট্রান্সফরমেশন লিডার ড. আরিফ আজাদ, পিএমপি নিয়ন্ত্রিত এন্টারপ্রাইজ খাতে প্রকৌশলগত ঝুঁকি নিয়ন্ত্রণ, বিভিন্ন প্রটোকল অনুসরণ এবং এআই ব্যবহারের কাঠামো নিয়ে আলোচনা করেন।

পরে ‘হিউম্যান এআই রেডিনেস’ বিষয়ে কীনোট উপস্থাপন করেন এআইফোরবিটি গ্লোবালের রেসপনসিবল এআই অ্যাডভাইজার ফ্র্যাঙ্ক লিবার ও এআইচালিত রূপান্তর এবং প্রাতিষ্ঠানিক উন্নয়ন বিশেষজ্ঞ টিনা লিবার। এআইভিত্তিক রূপান্তরের সময়ে প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও কর্মীদের প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন তারা।

সামিটের তৃতীয় দিনেও অনুষ্ঠিত হয় গোলটেবিল আলোচনা। এতে সঞ্চালনা করেন এআই ট্রান্সফরমেশন কোচ ও এআইফোরবিটি গ্লোবালের সহপ্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান এবং এআই ট্রেইনার ও বিজনেস স্ট্র্যাটেজিস্ট ইমদাদুল ইসলাম।

আলোচনায় ব্যবসায়িক কর্মকাণ্ডে এআইয়ের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন লিডারশিপ ও লার্নিং আর্কিটেক্ট মোহাম্মদ নুর ই আলম, এডব্লিউএস অ্যালায়েন্সেসের ভিপি মোহাম্মদ জামান, ডিজিটাল ট্রান্সফরমেশন ও এআই কনসালট্যান্ট হাদি ভূঁইয়া, এন্টারপ্রাইজ এআই ও টেক স্ট্র্যাটেজিস্ট মেহেদি হাসান রানা, এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন বিশেষজ্ঞ ফারুক আজম আরশাদসহ সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা।

গোলটেবিল আলোচনার পর স্বয়ংক্রিয় এআই এজেন্ট ব্যবহার করে ক্যাশফ্লোর পূর্বাভাসসহ বিভিন্ন কাজ কীভাবে সম্পন্ন করা যায়, তা হাতে-কলমে প্রদর্শন করেন মেটামরফোসিস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রুকনুজ্জামান।

এরপর এআইয়ের মাধ্যমে ওরাকল ইআরপি রূপান্তর নিয়ে আলোচনা করেন এন্টারপ্রাইজ ওরাকল ইআরপি ও এআই স্ট্র্যাটেজিস্ট মোহাম্মদ আবদুল আউয়াল মিয়া।

সমাপনী দিনের শেষ আলোচক হিসেবে স্ট্র্যাটেজি কীনোট উপস্থাপন করেন এন্টারপ্রাইজ অ্যাজাইল কোচ ও স্কেলড অ্যাজাইল প্রোগ্রাম কনসালট্যান্ট (এসপিসি) উবেদা সাউদা। বড় পরিসরে অ্যাজাইল রূপান্তরের পদ্ধতি, বাস্তবায়নের বিভিন্ন বাধা এবং কৌশলগত এআই রোডম্যাপ বাস্তবায়নে কার্যকর টিম গঠনের বিষয়ে আলোচনা করেন তিনি।

পরে ‘৯০ দিনের এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন ব্লুপ্রিন্ট’ উন্মোচন, ডেলিগেট মাস্টারক্লাস সার্টিফিকেশন এবং সামিট-পরবর্তী অ্যাডভাইজরি অংশীদারত্বের ঘোষণা দেওয়া হয়।

সমাপনী বক্তব্য দেন এআই ট্রান্সফরমেশন কোচ ও এআইফোরবিটি গ্লোবালের সহপ্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান এবং বিজনেস এআই ট্রান্সফরমেশন এক্সপার্ট ও ইআরপি কনসালটেন্ট সাদিক মোহাম্মদ আলম।

সম্মেলনটির বিস্তারিত তথ্য এআইফোরবিটি গ্লোবাল সামিটের ওয়েবসাইটে (https://www.ai4btglobalsummit.com/) পাওয়া যাবে।

(ঢাকাটাইমস/২৮ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯, মামলা ২৬
বোকা প্রশ্ন করার দিবস আজ
ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা রুখে দিল বিজিবি
লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত, আহত ৩