প্রিয়ার চুমোর দৃশ্য ভাইরাল (ভিডিও)

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২৫
অ- অ+

আবার নেট দুনিয়ায় ঝড় তুলেছেন মালয়ালম ছবি ‘ওরু আদার লাভ’ ছবির সেই আলোচিত তরুণী প্রিয়া প্রকাশ ভেরিয়ার। নেটিজেনরা এবার মাত হয়েছেন তার চুমোর দৃশ্যে। দৃশ্যটি ‘ওরু আদার লাভ’ ছবিরই। ইউটিউবে প্রকাশ হতেই সেটি ভাইরাল। গত ৬ ফেব্রুয়ারি প্রকাশ হওয়ার পর ইতিমধ্যে ভিডিওটি প্রায় এক কোটি দর্শক দেখে ফেলেছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রিয়ার সঙ্গে বসে কথা বলছেন তার সহ-অভিনেতা রোশন আব্দুল রউফ। এক পর্যায়ে রোশন এদিক-ওদিক তাকিয়ে ভালো করে দেখে নেন আশপাশে কেউ আছে কিনা। এরপরই সুযোগ বুঝে প্রিয়ার ঠোঁটে ঠোঁট রেখে আচমকা চুমো খেয়ে বসেন। রোশন উঠে চলে যাওয়ার পরই আনন্দে আত্মহারা প্রিয়ার মুখে মুচকি হাসি।

এর আগে গত বছর ‘ওরু আদার লাভ’ ছবিরই ‘মানিক্য মালারায়া পুরী’ শিরোনামের গানের একটি দৃশ্যে সহ-অভিনেতা রোশন আব্দুল রউফকে চোখ মেরে ভাইরাল হয়েছিলেন প্রিয়া। ইউটিউবে সেই চোখ মারা দৃশ্য দেখে কাবু হয়েছিলেন রোশনের মতো লাখো যুবক। পাশাপাশি আরেকটি ভিডিওতে প্রিয়া তার দুই আঙুল বন্দুকের নল বানিয়ে গুলি করেছিলেন রোশনকে। ভাইরাল হয়েছিল সেই ভিডিওটিও।

মালয়ালম ছবি ‘ওরু আদার লাভ’-এর কেন্দ্রীয় চরিত্রে কিন্তু ১৯ বছর বয়সী প্রিয়া প্রকাশ নন। কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন অন্য একজন অভিনেত্রী। তারপরও ওই ভিডিওগুলোর জন্য সবার নজর এখন প্রিয়ার দিকে। এই ছবির মাধ্যমেই চলচ্চিত্রে অভিষেক হচ্ছে তার। হাই স্কুলের ভালবাসার গল্প নিয়ে ছবিটি নির্মাণ করেছেন ওমর লুলু। আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাবে এটি।

ঢাকাটাইমস/০৮ ফেব্রুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২
কাঁচাবাজারে কিছুটা স্বস্তি, মসলা-মুরগির দাম বাড়তি
দলীয় সাংসদদের প্রশিক্ষশন কর্মশালা শুরু করেছে বিএনপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা