গম্ভীরের ব্যক্তিত্ব নেই: আফ্রিদি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ মে ২০১৯, ০৯:২২
অ- অ+

কোনোরকম সৌজন্যবোধ নেই। নেই ন্যূনতম ভদ্রতাও। একেবারে চাঁচাছোলা মন্তব্য সাবেক পাকিস্তানি অধিনায়ক শহীদ আফ্রিদির। আত্মজীবনী গেম চেঞ্জার-এ সাবেক ভারতীয় ওপেনার গৌতম গম্ভীরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ‘বুম বুম’ আফ্রিদি। গম্ভীরের কোনো ব্যক্তিত্বই নেই বলে লিখেছেন তিনি।

আত্মজীবনীতে আফ্রিদি লিখেছেন, ‘গম্ভীর এমন আচরণ করে, যেন ও ডন ব্র্যাডম্যান এবং জেমস বন্ডের মিশ্রণে এক অবতার। করাচিতে এই ধরনের মানুষজনকে আমরা ‘সরিয়াল’ বলি। আমি সাধারণভাবে হাসিখুশি ও ইতিবাচক মানুষদের পছন্দ করি। তারা যদি আগ্রাসী ও প্রতিযোগীমনস্ক হয়, তাতে কোনো সমস্যা নেই। তবে গম্ভীর কোনোভাবেই ইতিবাচক নয়। ও পুরোটাই নেতিবাচক।’

গম্ভীরকে দাম্ভিকও বলেছেন শহীদ আফ্রিদি। এমনকি গম্ভীরকে ক্রিকেটের লজ্জা বলতেও পিছপা হননি এই পাকিস্তানি অলরাউন্ডার। আফ্রিদি লিখেছেন, ‘কিছু কিছু শত্রুতা থাকে ব্যক্তিগত, কিছু আবার পেশার। গম্ভীরের সঙ্গে বিষয়টা ব্যক্তিগত পর্যায়ে। গম্ভীর খুব দাম্ভিক। ওর মানসিকতার সমস্যা চিরকালের। গম্ভীরের কোনো ব্যক্তিত্ব নেই। ও এমন একজন মানুষ, যাকে ক্রিকেটের লজ্জা বলা যায়। ওর রেকর্ডও তেমন কিছু নয়, সবটাই অহেতুক দম্ভ।’

(ঢাকাটাইমস/৪ মে/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ আট জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত
পদোন্নতি না পেয়ে পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলী আকবর?
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা