ঝিনাইদহে ভুয়া হোমিও চিকিৎসকের কারাদণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জুন ২০১৯, ২০:৩৫
অ- অ+

ঝিনাইদহে ভুয়া চিকিৎসককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে সদর উপজেলার কুশাবাড়িয়া বাজার থেকে হোমিও চিকিৎসক আফজাল মোল্লাকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের হাকিম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী ইসলাম জানান, গোপন সংবাদে জানতে পারেন কুশাবাড়িয়া বাজারে হোমিও চিকিৎসক আফজাল মোল্লা দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে এলাকার সাধারণ মানুষকে চিকিৎসা সেবার নামে অপচিকিৎসা দিচ্ছে। এমন খবরে সেখানে অভিযান চালিয়ে আফজাল মোল্লাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত।

তিনি আরও জানান, তার নামের পাশে পদবী লেখেন ডা. এ এইচ এম আফজাল, ডিএইচএমএস, ঢাকা। এছাড়াও ডাক্তারের কাছে সার্টিফিকেটসহ প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তিনি দেখাতে ব্যর্থ হন। পরে আদালত বসিয়ে ২০০৯ সালের ভোক্তাধিকার আইনে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

দণ্ডাদেশপ্রাপ্ত ডা. আফজাল মোল্লা মাগুরা জেলার মোহম্মদপুর উপজেলার বেথুলিয়া গ্রামের আব্দুর রশিদ মোল্লার ছেলে।

(ঢাকাটাইমস/১৭জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4