মোস্তফার ঘূর্ণিতে কুপোকাত আয়ারল্যান্ড

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০১৯, ১৭:৪৯
অ- অ+

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে অলরাউন্ড পারফম্যান্সের অনন্য এক নজিরই স্থাপন করেছেন রোহান মোস্তফা। বল হাতে ৪ উইকেট, ফিল্ডিংয়ে দুই রানআউট ও এক ক্যাচ এবং ব্যাটিংয়ে ১৬ বলে ৩৯ রানের ঝড়ো এক ইনিংস খেলেছেন তিনি। মোস্তফার এ পারফরম্যান্সের সুবাদে আইরিশদের বিপক্ষে সহজ জয় পেয়েছে আরব আমিরাত।

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এ ম্যাচ।

এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১২৫ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। আইরিশ ওপেনার পল স্টার্লিং ৫৮ বলে ৭২ রান করলেও, অন্য কেউ তাকে সঙ্গ দিতে পারেননি।

অবশ্য আমিরাতের ডানহাতি অফস্পিনার রোহান মোস্তফার ঘূর্ণি জালে ধরা পড়ায় কিছুই করার ছিল না আইরিশ ব্যাটসম্যানদের। চার ওভারের স্পেলে মাত্র ১৮ রান খরচায় ৪ উইকেট নেন তিনি। এছাড়া একটি ক্যাচ ও আরও ২টি রানআউটও করেন রোহান।

পরে ১২৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে রোহানের ঝড়ো ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পায় আরব আমিরাত। মাত্র ১৬ বলে ৮ চারের মারে ৩৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রোহান। সঙ্গে দারউইশ সিলভা ও মোহাম্মদ উসমান ২৯ রান করে করলে ৩ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আরব আমিরাত।

তবে এ ম্যাচের ফলের চেয়ে বড় হয়ে দেখা দিয়েছে রোহানের অলরাউন্ড নৈপুণ্য। কেননা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে ৩০+ রান, ৪ উইকেট, ১ ক্যাচ ও ২ রানআউটের রেকর্ড যে করতে পারেননি বিশ্বের আর কোনো ক্রিকেটার। এই রেকর্ডে প্রথম ক্রিকেটারই হলেন রোহান মোস্তফা।

(ঢাকাটাইমস/২০ অক্টোবর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4