কন্যা সন্তানের বাবা হলেন তামিম

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০১৯, ১২:৪৪
অ- অ+

দ্বিতীয়বারের মতো বাবা হলেন টাইগার ওপেনার তামিম ইকবাল। এবার তামিম-আয়েশা দম্পতির কোলজুড়ে এসেছে কন্যা সন্তান। এর আগে ২০১৬ সালে পুত্র সন্তানের জনক হয়েছিলেন তামিম। তার ছেলের নাম আরহাম ইকবাল।

মঙ্গলবার নিজের ফেসবুক পেইজে একটি ছবি আপলোড করেছেন তামিম ইকবাল। ছবিতে দেখা যাচ্ছে, ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালের একটি কার্ডে লেখা, আই অ্যাম এ গার্ল। এর ঠিক নিচেই লেখা মিস আলিশবা ইকবাল খান।

সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকার জন্য তামিম ইকবাল ভারত সফরে যাননি। প্রথমে শোনা গিয়েছিল, সিরিজের শেষ টেস্ট খেলবেন না তামিম। কিন্তু পরবর্তীতে তিনি পুরো সিরিজ থেকেই নিজেকে সরিয়ে নেন।

(ঢাকাটাইমস/১৯ নভেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে এসে পালাল দুর্বৃত্তরা
পুরান ঢাকার কেন্দ্রীয় কারা ক্যাম্পাসে মেডিকেল সেন্টার ও প্যাথলজিক্যাল ইউনিট উদ্বোধন
সব সরকারি দপ্তরের জন্য জরুরি নির্দেশনা
অতিরিক্ত বিল নিয়ে কিছু গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে: বিদ্যুৎ বিভাগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা