দৌঁড়ে স্টেডিয়াম থেকে হোটেলে ফিরলেন স্মিথ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০১৯, ১৬:৪৫
অ- অ+

আইসিসির বিচারে টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যানদের ক্রমতালিকায় তিনি এক নম্বরে। সেই স্টিভ স্মিথ পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে সফল না হওয়ায় নিজেকে শাস্তি দিলেন।

গাব্বায় প্রথম টেস্টের শেষে টিম বাস ধরেননি স্মিথ। পরিবর্তে তিনি গাব্বা স্টেডিয়াম থেকে টিম হোটেলের ভিতরের ৩ কিলোমিটার পথ দৌঁড়ে ফেরেন। ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় এই ভাবে তিনি নিজেকে শাস্তি দিয়েছেন।

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, স্মিথ এমনই। সেঞ্চুরি করলেন তিনি শান্ত থাকেন, খুশি হন। নিজেকে উপহার দেন। আর রান না পেলেই বিভিন্ন ভাবে নিজেকে শাস্তি দেন। এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে অজি তারকা বলেন, ‘রান না পেলে আমি দৌঁডাঁতে শুরু করে দিই বা জিমে গিয়ে ঘাম ঝরাই।’

রান পেলে কী করেন স্মিথ? সাংবাদিকদের তিনি বলেন, ‘রান পেলে রাতে আমি নিজেকে চকোলেটের বড় বার উপহার দিয়ে থাকি।’ স্মিথের কাছে সেঞ্চুরি হল পাশ মার্কস। সেঞ্চুরি পেলে তিনি খুশি। আর কোনও কারণে রান না পেলেই নিজেকে কঠিন শাস্তি দিতে পিছপা হন না।

বল বিকৃতি কাণ্ডের জন্য এক বছর নিষিদ্ধ ছিলেন স্মিথ। নির্বাসন কাটিয়ে ফেরার পরে দুর্দান্ত পারফর্ম করে চলেছেন তিনি। রানের প্রতি তাঁর কতটা খিদে, স্মিথের কথাতেই তার প্রমাণ মেলে।

(ঢাকাটাইমস/২৭ নভেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোনারগাঁয়ে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ, দম্পতিসহ ৪ জন দগ্ধ
কড়া নিরাপত্তায় বেনাপোল চেকপোস্ট দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ হস্তান্তর
রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে চুনকালি, রাষ্ট্রদ্রোহ মামলায় চারজন গ্রেপ্তার
কুষ্টিয়া সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিল বিজিবি