বিরতিতে সন্তানকে স্তন্যদান

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৯, ১৪:১৪
অ- অ+

মায়ের দায়িত্ব, সে কী আর সবাই বোঝে! যিনি মা, তিনিই কেবল বোঝেন। যেমন বোঝেন ভারতের মিজোরামের রাজ্যস্তরের ভলিবল খেলোয়াড় লালভেন্টলুয়াঙ্গি ওরফে ভেনি। তাই নিজের খেলার সঙ্গে যেমন তিনি কোনও আপোস করেন না, তেমনি খেলার মাঝেই সামলাতে পারেন নিজের ছোট্ট সন্তানকে। বিরতিতে ছুটে যান তার কাছে। স্তন্যদান করে বুঝিয়ে দেন, 'মা আসলে মা'ই হয়।'

অভিনব সেই দৃশ্যের সাক্ষী থাকল মিজোরাম রাজ্য গেমস ২০১৯। গেমসের উদ্ধোধনী দিনে তুইকুম নামে একটি ভলিবল দলের অধিনায়ক ভেনি খেলছিলেন। কিন্তু ম্যাচের বিরতিতে বাকি খেলোয়াররা যখন বিশ্রামে ব্যস্ত, ভেনি ছুটে যান নিজের সাত মাসের ছোট্ট সন্তানের কাছে। ধীরেসুস্থে তাকে স্তন্যপান করিয়ে আবার ম্যাচে ফেরেন। যদিও মাঠের মধ্যেই দুটি দায়িত্ব সামলেও খেলায় অবশ্য ছিঁটেফোঁটাও প্রভাব ফেলতে দেননি ভেনি। অনায়াস জয় ছিনিয়ে আনেন ম্যাচে।

ভেনির সেই দ্বিমুখী দায়িত্ব মাঠেই নজরে পড়ে এক চিত্রসাংবাদিকদের। তিনি সেই অসাধারণ মুহূর্ত ফ্রেমবন্দি করে নেন সঙ্গে সঙ্গেই। পরে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে সেই ছবি। সকলেই অকুণ্ঠ প্রশংসা করেছেন ভেনির। একই অঙ্গে ভিন্ন রূপের ভেনিকে নিয়ে গর্বিত মিজোরামের ভলিবল মহলও। তাঁরাও ভেনির প্রশংসায় পঞ্চমুখ।

শুধু তাই নয়, বিষয়টি নজরে এসেছে মিজোরামের ক্রীড়ামন্ত্রী রবার্ট রয়তেরেও। ছবি দেখে ভেনির এই নিষ্ঠার প্রশংসা করার পাশাপাশি তাঁর জন্য দশ হাজার রুপি পুরস্কারের ঘোষণাও করেন তিনি।

(ঢাকাটাইমস/১১ ডিসেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
World Teachers Day and the Hope for Universal Quality Education
মদিনায় ড্রোন হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা
শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শহিদ তিন বাংলাদেশি শান্তিরক্ষীর শাহাদাত বার্ষিকী পালিত