চাকরি হারাচ্ছেন ভালভার্দে!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২০, ১৫:১১
অ- অ+

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে হেরে আসর থেকে বিদায় নেওয়ার কারণে আবারও কাঠগড়ায় বার্সা বস আর্নেস্তো ভালভার্দে। পরিস্থিতি এতটাই প্রতিকূল তার যে, হারাতে পারেন চাকরিও!

৮০ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থাকার পরও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি কাতালান ক্লাব এফসি বার্সেলোনা। দলের এমন নাজেহাল অবস্থা মাঝেমাঝেই প্রকট হয়ে সামনে আসে। যে কারণে এবার হয়তো একটু নড়েচড়ে বসতে পারে বার্সা বোর্ড।

স্প্যানিশ রেডিও আরসি ওয়ানের ভাষ্যমতে ভালভার্দের ভবিষ্যত নির্ধারণে আগামী সোমবারই বসবে ক্লাব কর্তারা। যেখানে কোচের থাকা না থাকা নিয়ে হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

উল্লেখ্য, গতকাল সৌদি আরবের কিং আব্দুল্লাহ সিটি স্পোর্টস মাঠে খেলা চলাকালীন সময়েই ভালভারদেকে উদ্দেশ্য করে আক্রমণাত্মক কথা বলতে থাকে বার্সার সমর্থকরা।

(ঢাকাটাইমস/১০ জানুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অটোমেক টু পয়েন্ট জিরো’র উদ্বোধন, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান
পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক স্ট্যাটাস, একাধিক দাবি রাশেদ খাঁনের
শেখ হাসিনার বিষয়ে ভারতের এই অবস্থান,বর্তমান সরকারের কূটনৈতিক সফলতা: আবু হানিফ
রাজশাহীকে সবুজ নগরী গড়তে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আরডিএর চেয়ারম্যান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা