বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে ফিলিস্তিন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২০, ২২:৩৩
অ- অ+

বঙ্গবন্ধু গোল্ডকাপের এবারের আসরেও ফাইনালে উঠল গত আসরের চ্যাম্পিয়ন দল ফিলিস্তিন। বুধবার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচে সিচেলিসকে ১-০ গোলে হারিয়েছে তারা। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারি।

বুধবার সিচেলিসের বিরুদ্ধে কঠিন লড়াই করেই জিততে হয়েছে ফিলিস্তিনকে। ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধেও কঠিন প্রতিদ্বন্দ্বিতা বজায় ছিল। ম্যাচের ৭৯তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ফিলিস্তিন। জয়সূচক গোলটি করেছেন খারৌব। টুর্নামেন্টে এটি খারৌবের দ্বিতীয় গোল।

আগামীকাল (বৃহস্পতিবার) দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ খেলবে আরেক আফ্রিকান দেশ বুরুন্ডির। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল পাঁচটায়।

(ঢাকাটাইমস/২২ জানুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মার্কিন ভিসা আবেদনকারীদের মিথ্যা তথ্য না দেওয়ার সতর্কবার্তা
বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে: আইনমন্ত্রী
ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, উত্তরা পূর্ব থানার অভিযানে গ্রেপ্তার ৩
বিনিয়োগে ইতিবাচক পরিবেশ তৈরি করছে সরকার: প্রধানমন্ত্রী