ঘরবন্দি: কাপড় কাচতে হচ্ছে স্বামীকে!
করোনাভাইরাসের সংক্রমণ রুখতে ঘরবন্দি থাকতে হচ্ছে মানুষকে। ঘরবন্দি থাকার কী জ্বালা তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন অনেকে। সেই সংক্রান্ত মিমও সোশ্যাল মিডিয়ায় নেহাত কম নয়। সম্প্রতি এক ভারতীয় ক্রিকেটার নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন একটি ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ঘরবন্দির সময় তাঁর স্ত্রী কীভাবে তাঁকে দিয়ে বাড়ির কাজ করাচ্ছেন।
মঙ্গলবার সন্ধ্যায় শেয়ার করা সেই ভিডিও ইতিমধ্যেই দেখে ফেলেছেন তিন লক্ষ ৮০ হাজারের কাছাকাছি ইউজার। সেখান ভারতীয় ওপেনারকে দেখা যাচ্ছে বাথট্যাবে বসে কাপড় কাচতে। কাপড় কাচতে কাচতে তিনি যখন চোখ মুছছেন, তখন তাঁর স্ত্রী ব্যস্ত মেক-আপ করতে। স্ত্রী যখন ফোনে খোশ মেজাজে গল্প করছেন তখন ওই ক্রিকেটার হাতজোড় করে ঘরের কাজ থেকে মুক্তি পেতে চাইছেন।
ওই ক্রিকেটার হলেন ভারতের বাঁ-হাতি ওপেনার শিখর ধাওয়ান। তাঁকে দিয়েই ঘরের কাজ করাচ্ছিলেন স্ত্রী আয়শা। সময় রীতিমতো লাঠি হাতে দাঁড়িয়ে শিখরকে দিয়ে ঘরের বাথরুম পরিষ্কার করিয়েছেন তিনি। স্ত্রীর সঙ্গে সম্পর্কের খুনসুটি তুলে ধরতেই মজা করে এই ভিডিও করেছেন শিখর।
(ঢাকাটাইমস/২৫ মার্চ/এসইউএল)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













