করোনায় আমাদের শিক্ষা...

আলমগীর হোসেন
  প্রকাশিত : ০২ মে ২০২০, ১১:১৭
অ- অ+

করোনা আমাদের দেখালো- সংস্কৃতি, ধর্ম, পেশা, আর্থিক অবস্থা, খ্যাতি ইত্যাদির পরও আমরা সবাই সমান। করোনা আমাদের দেখিয়েছে যে, আমারা সবাই একে অপরের সঙ্গে দারুণভাবে সম্পৃক্ত। জগতের সব কিছুই একটি বন্ধনে আবদ্ধ।

সীমান্তরেখাগুলো আসলেই মিথ্যা। এগুলোর মূল্য কতো কম তা করোনা ভাইরাস বুঝিয়ে দিয়েছে। আমরা ভালো করেই দেখেছি, সীমান্ত পাড়ি দিতে ভাইরাসের ভিসা, পাসপোর্ট কিছুরই প্রয়োজন হয় না।

স্বল্প সময়ের জন্য ঘরে আবদ্ধ থাকাটা হয়তো আপনার কাছে নিপীড়ন মনে হচ্ছে। তাহলে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন- যারা সারা জীবন ধরে এমন নিপীড়নের মধ্য দিয়ে যাচ্ছে- তাদের জীবনটা কেমন? নিজের স্বাস্থ্যের মূল্য কতোটা তা করোনাভাইরাস বুঝিয়ে দিয়েছে।

অথচ বিষয়টিকে আমরা কতো অবহেলা করি। নানা রকমের কেমিক্যালযুক্ত খাদ্য না খেলে আমাদের চলে না। আমরা যদি আমাদের শরীরের যত্ন না নেই। তবে অবশ্যই আমরা অসুস্থ হবো।

এই মরণ ভাইরাস আসলে বুঝিয়ে দিয়েছে, জীবন খুবই সংক্ষিপ্ত। যেকোনো সময় জীবনের ইতি টানতে হতে পারে। এই সংক্ষিপ্ত জীবনের উদ্দেশ্য হচ্ছে বয়স্ক আর শিশুদের বেশি করে যত্ন নেয়া।

ভাইরাস স্মরণ করিয়ে দিচ্ছে, আমরা কতো স্বার্থপর। ভোগবাদি আর বিলাসের সমাজই আমরা তৈরি করেছি। সঙ্কটময় মুহূর্তে বোঝা যায়- জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিসগুলো হচ্ছে, খাদ্য, পানি আর ওষুধ। দামি বাড়ি, গাড়ি আর পাঁচ তারকা রিসোর্ট নয়।

এই মারণ ভাইরাস করোনা দেখিয়ে দিয়েছে নিজের পরিবার আর আপন জনকে আমরা কতোটুকু অবহেলা করি। আমরা যখন নিজ থেকে ঘরে ফিরিনি, আপনজনদের সময় দেইনি; ভাইরাস জোর করেই আমাদের প্রিয়জনদের কাছে ফেরাল। প্রিয়জনদের সঙ্গে নতুন করে দৃঢ় সম্পর্ক তৈরি করার সুযোগ তৈরি করে দিল।

আমাদের আসল কাজ শুধু চাকুরি করাই নয়। আমরা যা করি তার জন্যই আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়নি। আমাদের সৃষ্টির আসল কাজ হলো মানুষ মানুষের পাশে থাকা, পাশের মানুষকে রক্ষা করা। সত্যকে জীবনের সঙ্গী করা। মিথ্যাকে বর্জন করা। করোনা আমাদের মনে করিয়ে দিয়েছে যে, এই পৃথিবী অসুস্থ।

আমাদের পৃথিবী অসুস্থ থাকায় আমরাও অসুস্থ। করোনাভাইরাস মনে করায় য়ে, কঠিন সময়ের পরেই আসে সুন্দর সময়। জীবন একটা চক্রের মতো। এটি আপন মনে ঘুরবে। করোনা এই দুঃসময়টি হলো ওই চক্রের একটি পর্ব। আতঙ্কিত হওয়ার দরকার নেই; এই পর্বও চলে যাবে।

লেখক : সাংবাদিক

ঢাকাটাইমস/২মে/এসকেএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বেঁচে থাকাটা কত কঠিন এখন টের পাচ্ছি: কাজল আরেফিন অমি
নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
জান্নাতের টিকিট বিলিয়ে কেমনে ধর্ষণ করলা, আস্তাগফিরুল্লাহ: শামীম কায়সার
তীরে এসে তরী ডুবল টাইগারদের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা