বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রাহি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ জুলাই ২০২০, ২২:২৮
অ- অ+

জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আবু জায়েদ রাহি। বুধবার তৌহিদা আক্তার জুহার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। রাহির স্ত্রী পেশায় চিকিৎসক। বৃহস্পতিবার রাহির বিয়ের খবরটি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বোর্ডের উইমেন উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।

ফেসবুকে শফিউল আলম চৌধুরী নাদেল লিখেছেন, ‘আবু জায়েদ চৌধুরী রাহি, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একজন নির্ভরযোগ্য খেলোয়াড়, সিলেটের গর্ব। জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছে। করোনা পরিস্থিতি আমাদের জীবনযাত্রাকে করেছে বিপর্যস্ত। করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে, পারিবারিকভাবে গতকাল ৮ জুলাই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। রাহির এই শুভক্ষণে।‘

২৬ বছর বয়সী পেসার রাহী বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত মুখ। এখন পর্যন্ত টাইগারদের হয়ে ৯টি টেস্ট খেলেছেন তিনি। এছাড়া তার ঝুলিতে আছে ২টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা।

(ঢাকাটাইমস/৯ জুলাই/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বার-হোটেলে অনিয়মের বিরুদ্ধে এনবিআরের অভিযান চলবে, একদিনে চার প্রতিষ্ঠান থেকে যা যা জব্দ হলো
সব ক্রীড়াবিদকে ‘ক্রীড়া কার্ডের’ আওতায় আনার উদ্যোগ
রামপালে দুই ইউনিটে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন
সালাম দেওয়া সেই পথশিশুদের দুপুরে খাওয়ালেন প্রধানমন্ত্রী