ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নই: বার্সা কোচ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০২০, ১৬:০১| আপডেট : ১৫ আগস্ট ২০২০, ১৬:০৪
অ- অ+

আর্নেস্তো ভালভার্দের বিদায়ের পর বার্সেলোনার গুরুভার পেয়েছিলেন কিকে সেতিয়েন। তবে তার দায়িত্বকালীন নাতিদীর্ঘ সাত মাসে কেবল ব্যর্থতারই প্রকাশ পেয়েছে। গুঞ্জন উঠেছিল সেতিয়েনকে নিয়ে ড্রেসিংরুমের কোনো ফুটবলারই সন্তুষ্ট নন, দলের প্রাণভোমরা মেসিসহ অনেকেই চান তার বিদায়। মেসিদের পছন্দ-অপছন্দ নিয়ে কোনো ফলাফল না আসলেও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে স্মরণকালের সেরা লজ্জাজনক হারের পর বার্সেলোনায় সেতিয়েনের ভবিষ্যৎ মোটামুটি স্পষ্ট। তবে তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নন, নিজের ব্যর্থতার জন্য বার্সা সমর্থকদের কাছে দুঃখও প্রকাশ করলেন।

এমন লজ্জা আর অপমান নিয়ে শেষ কবে মাঠ ছেড়েছিল লিওনেল মেসির বার্সেলোনা, তা অনেকেরই মনে পড়ছে না।

তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল পর্যায়ের ইতিহাসে এত বড় ব্যবধানে হারেনি কোনও দলই। বায়ার্ন মিউনিখের কাছে বার্সেলোনা বিধ্বস্ত হওয়ার পরে ভেঙে পড়েছেন বার্সার সমর্থকরাও। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, মেসিদের হেড কোচ কিকে সেতিয়েনকে বরখাস্ত করা হয়েছে। ম্যাচ শেষের পরে সেতিয়েন নিজেও স্বীকার করে নিয়েছেন বার্সায় তার অধ্যায় শেষ হওয়া কেবল সময়ের অপেক্ষা। আনুষ্ঠানিক ঘোষণাই কেবল বাকি।

চলতি বছরের ১৪ জানুয়ারি আর্নেস্তো ভালভার্দেকে সরিয়ে সেতিয়েনের হাতে তুলে দেওয়া হয়েছিল বার্সার রিমোট কন্ট্রোল। ঠিক সাত মাস বার্সার ডাগ আউটে বসতে পারলেন তিনি। বায়ার্নের কাছে বিধ্বস্ত হওয়ার পরে সেতিয়েনকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা, এমন খবর স্প্যানিশ মিডিয়া জানালেও বার্সার পক্ষ থেকে সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি।

বার্সেলোনার প্রেসিডেন্ট বার্তোমিউ জানিয়েছেন, ‘ক্লাব ম্যানেজমেন্ট ইতোমধ্যেই বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। আগামী সপ্তাহে সরকারি ঘোষণা হবে। আজকের দিনটা ক্লাবের সমর্থকদের কাছে ক্ষমা চাওয়ার দিন।’

বার্সার কাছে হারের পরে সাংবাদিক বৈঠকে আসেননি অধিনায়ক লিওনেল মেসি। তার জায়গায় সাংবাদিক বৈঠকে আসেন জেরার্ড পিকে। বার্সার দীর্ঘদেহী ডিফেন্ডার বলেছেন, নতুনদের জন্য যদি জায়গা ছাড়তে হয়, তা হলে তিনি সবার আগে ক্লাব ছাড়বেন।

সেতিয়েন বলেছেন, ‘এটা অত্যন্ত যন্ত্রণার হার।’ তার ভবিষ্যৎ নিয়ে উড়ে আসে প্রশ্ন। সেতিয়েন জবাবে বলেছেন, ‘আমার থাকা না থাকার কথা বলার সময় এটা নয়। এটা আমার ওপর নির্ভরও করছে না। আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নই। সমর্থকদের কথা ভেবে আমার খারাপ লাগছে।’

সবার সামনে কিছু না বললেও সেতিয়েন নিজের ভবিষ্যত পড়ে ফেলেছেন ইতোমধ্যেই। তাকে সরতেই হবে। তার সময়ে বার্সা লা লিগা জিততে পারেনি। এ বার চ্যাম্পিয়ন্স লিগ থেকেও খালি হাতে ফিরতে হল। এ বছর ক্লাবের ক্যাবিনেটে ঢুকল না কোনও ট্রফি।

(ঢাকাটাইমস/১৫ আগস্ট/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইকরার নেশা, গোপন বাসর ও পারিবারিক গোপনীয়তা ফাঁস করলেন আলভী
এটাই শেষ পোস্ট, পারলে মাফ করে দিয়েন: মধ্যরাতে ফেসবুকে চাঞ্চল্যকর তথ্য দিলেন জাহের আলভী
‎শিক্ষার্থীদের তৃতীয় কোনো ভাষায় দক্ষতা অর্জন করতে হবে: তৌহিদ হোসেন
হোল্ড নেটওয়ার্কিং-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা