ছয় মাস পর কোর্টে ফিরে দারুণ শুরু নাদালের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৭| আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১১:৫২
অ- অ+

মহামারি করোনার জেরে ছয় মাস পর কোর্টে ফিরলেন রাফায়েল নাদাল। ফরাসি ওপেনের প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবে ইতালিয়ান ওপেনে শুরুটা দারুণ করলেন স্প্যানিশ টেনিস মায়েস্ত্রো। স্ট্রেট সেটে হারালেন স্বদেশী পাবলো ক্যারেনো বুস্তাকে। সদ্য-সমাপ্ত ইউএস ওপেনের সেমিফাইনালিস্টকে বুধবার নাদাল হারালেন ৬-১, ৬-১ ব্যবধানে।

ম্যাচ জিতে নাদাল জানিয়েছেন, ‘এটা আমার জন্য পারফেক্ট শুরু। ফোরহ্যান্ড এবং ব্যাকহ্যান্ডে আমি দুর্দান্ত সব শট খেলেছি। আমি এতোটা ভালো পারফরম্যান্স প্রত্যাশা করিনি।’ বিশ্বের ১৮ নম্বর তথা ইউএস ওপেনের সেমিফাইনালিস্ট বুস্তা সম্পর্কে শ্রদ্ধাশীল নাদাল জানিয়েছেন, ‘পাবলো সম্ভবত একটু দুর্বল। নিউইয়র্কে সম্প্রতি একটা দারুণ টুর্নামেন্ট গিয়েছে ওর। কিন্তু আমি যদি আমার সম্বন্ধে বলি তাহলে বলতে পারি আমি একটা সলিড ম্যাচ উপহার দিয়েছি। আমি টুর্নামেন্টটা নিয়ে ভীষণই সিরিয়াস। প্রথম ম্যাচের পারফরম্যান্সে আমি খুবই খুশি।’

গত ফেব্রুয়ারিতে মেক্সিকান ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার পর করোনা ভাইরাস অতিমারীর কারণে মাঝের কয়েকটি মাস কোর্টের বাইরেই ছিলেন ১৯টি মেজরের মালিক। করোনাতঙ্কে সদ্য-সমাপ্ত ইউএস ওপেন থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছিলেন নাদাল। তৃতীয় রাউন্ডে বিশ্বের দু’নম্বর কোয়ার্টার ফাইনালের জন্য লড়াই করবেন কানাডার মিলোস রাওনিচ এবং সার্বিয়ান দুসান ল্যাজোভিচের মধ্যে বিজেতার সঙ্গে। উল্লেখ্য, আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা ফরাসি ওপেনে দ্বিতীয় বছাই হিসেবেই নামবেন নাদাল।

তবে নিজের প্রিয় ক্লে-কোর্টের নামার আগে তার প্রতিদ্বন্দ্বীদের হালকাভাবে নিতে নারাজ নাদাল। হার্ড কোর্ট থেকে ক্লে-কোর্টে সুইচ হওয়ার বিষয়টিকে খুব একটা বড় সমস্যা বলে মনে করছেন না তিনি। এপ্রসঙ্গে নাদাল জানিয়েছেন, ‘রোলা গ্যাঁরো যদি চলতি সপ্তাহে হত তাহলে একটা কথা ছিল। কিন্তু টুর্নামেন্ট শুরু হতে এখনও দু’সপ্তাহ বাকি। তাই মনে হয় না খুব একটা অসুবিধা হবে।’

একইসঙ্গে ফরাসি ওপেনে খেতাব ধরে রাখতে তাকে যে প্রচুর উন্নতি করতে হবে সেকথাও জানিয়েছেন স্প্যানিশ মায়েস্ত্রো। আর এই উন্নতির মূল মন্ত্র হিসেবে সঠিক অনুশীলন এবং প্রতিযোগীতামূলক ম্যাচে বেশি করে অংশগ্রহণ করাকেই বেছে নিয়েছেন নাদাল। স্প্যানিয়ার্ড বলছেন, ‘আজ আমি অনেকদিন পর কোর্টে নেমে ইতিবাচক ভঙ্গিতে শুরু করলাম। চলতি বছর পরিস্থিতি একেবারে ভিন্ন। তবু আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টায় থাকব।’ উল্লেখ্য, ইতালিয়ান ওপেনে ৬২-৬ জয়ের রেকর্ড রয়েছে নাদালের নামে। চলতি বছর রোমে খেতাব জিতলে ৩৬তম এটিপি মাস্টার্স ১০০০ টুর্নামেন্ট জিতবেন নাদাল।

(ঢাকাটাইমস/১৮ সেপ্টেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাতকানিয়ায় পৃথক ঘটনায় পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু
মিরসরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
জামালপুরে আসামি গ্রেপ্তারের সময় স্বজনদের হামলায় ৪ পুলিশ আহত
সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভুয়া প্রত্যয়ন দেওয়ার অভিযোগ