রিয়াল ছাড়াটা প্রয়োজনীয় হয়ে পড়েছিল: বেল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৪
অ- অ+

রিয়াল মাদ্রিদের সাথে সাত বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে পুরনো ক্লাব টটেনহ্যাম হটস্পারে ফিরে গেছেন ওয়েলস তারকা গ্যারেথ বেল। দীর্ঘ এই সময়ে রিয়ালের হয়ে বেশ কয়েকটি বড় শিরোপা জেতার সৌভাগ্য হলেও বেল জানিয়েছেন, স্প্যানিশ জায়ান্টদের ছেড়ে আসায় তিনি মোটেই অনুতপ্ত নন। এজন্য তার কোন আফসোসও নেই।

লন্ডনের ক্লাবটি ছেড়ে ২০১৩ সালে মাদ্রিদে পাড়ি জমিয়েছেন বেল। ওই সময় ১০০ মিলিয়ন ইউরোতে দলবদল করে সারা বিশ্বে হইচই ফেলে দিয়েছিলেন এই ওয়েলস তারকা। মাদ্রিদের হয়ে সাত বছরে জয় করেছেন চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগা শিরোপা। গোল করেছেন ১০০টিরও বেশি।

ইনজুরির কারণে প্রায়ই তাকে মাঠের বাইরে থাকতে হয়েছে। যে কারণে স্পেনের সময়টা চড়াই উতরাইয়ের মধ্যেই কেটেছে। কিন্তু কোচ হিসেবে জিনেদিন জিদান আসার পর থেকেই বেলের ক্যারিয়ারে কালো ছায়া নেমে আসে। প্রতিদিনই নিজেকে অসহায় হিসেবে দেখতে থাকেন। করোনার পর পুনরায় ফুটবল মাঠে গড়ালে বেলের প্রতি জিদানের অবজ্ঞা যেন আরো বেড়ে যায়। যে কারণে আবারো ধারে এক মৌসুমের জন্য স্পার্সে ফিরে আসার সিদ্ধান্ত নেন বেল।

৩১ বছর বয়সী বেল বলেছেন, ‘আমার কোনো আফসোস নেই। আমি চেষ্টা করেছি নিজেকে ভালভাবে মেলে ধরা। এটাই আমার পক্ষে একমাত্র করা সম্ভব ছিল। কিন্তু বাহ্যিকভাবে যা হয়েছে তা আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল। যা কিছুই হয়েছে সেটা তাদের ব্যপার। আমি আমার মতামত জানালাম। আমার পরিবার জানে আমি কি, সে কারণেই দল ছাড়াটা প্রয়োজনীয় হয়ে পড়েছিল। টটেনহ্যামকে আমি পরিবারের মতই দেখি, এখানেই আমি একজন মানুষ হিসেবে গড়ে উঠেছি।’

বেলের মাদ্রিদে থাকাকালীন টটেনহ্যাম দুবার প্রিমিয়ার লিগ জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। এমনকি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেছে। কিন্তু শেষ পর্যন্ত শিরোপা হাতে উঠেনি। নতুন করে ফিরে এসে ক্লাবকে সেই অধরা শিরোপা উপহার দিতে চান বেল।

(ঢাকাটাইমস/২৬ সেপ্টেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4