নতুন লুকে সাকিব

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২১:০৪
অ- অ+

তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান এখন চাল-ডালের পাইকারি আড়তদার! চাল-ডালের আড়তের দোকানে ছোট সিন্ধুকের পাশে ছোট টেবিলের উপর খাতার উপর দু’হাত রেখে কিছু লিখবেন। পাশেই আছে চাল-ডাল-বাদামের স্যাম্পল। তার দুই হাতের আঙ্গুলে বেশ কয়টি আংটি দেখা যাচ্ছে এবং এক হাতে ঘড়ি। পরনে সাদা রংয়ের ফতুয়া ও সাদা রংয়ের লুঙ্গি। দেখেই মনে হচ্ছে, চাল-ডালের দোকানের আড়তদার তিনি।

এমনই একটি ছবি গতকাল (শুক্রবার) নিজের ফেসবুকে পোস্ট করেছেন সাকিব। ছবিতে কোনো ক্যাপশন দেননি তিনি। তবে ছবির ক্যাপশনে ইমোজি দিয়েছেন সাকিব। খুশির ইমোজি। কিন্তু বুঝার উপায় নেই, ছবিটি কিসের।

তবে ছবির কমেন্টে ভক্তরা বলছেন, হয়তো কোনো বিজ্ঞাপনের শুটিংয়ের ছবি হবে। কি হবে, হয়তো ভবিষ্যতে জানা যাবে।

তবে সাকিবের বর্তমান অবস্থা নিয়ে ক্রিকেটপ্রেমিরা চিন্তায় ছিলেন। কারণ আগামী মাসের ২৯ তারিখ শেষ হচ্ছে, আইসিসি কর্তৃক সাকিবের নিষেধাজ্ঞা। তাই ক্রিকেটে ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। ক্রিকেটে ফেরার জন্য বিকেএসপিএত ব্যক্তিগত অনুশীলন করছেন সাকিব। কি অনুশীলন করছেন, তা জানার কোন উপায় নেই। দুই কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং নাজমুল আবেদিন ফাহিমের অধীনে আছেন সাকিব।

অবশেষে সাকিবের এমন ছবি দেখে, স্বস্তির নিঃশ্বাস হয়তো ফেলেছেন ক্রিকেটপ্রেমীরা।

(ঢাকাটাইমস/২৬ সেপ্টেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হকার ও অটোরিকশা চালকদের আন্দোলনে উসকানি দেয় জামায়াত-এনসিপি: আবু হানিফ
সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, অভিযুক্ত গ্রেপ্তার; রিভলবার-গুলি ও ককটেল উদ্ধার
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৯৬
পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি কামারুম মুনিরা