বিসিবির প্রতি সোহানের কৃতজ্ঞতা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২০, ১৫:২৭| আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ১৫:২৯
অ- অ+

করোনার কারণে গেল মার্চ থেকে দেশের ক্রিকেট স্তব্ধ হয়ে পড়েছিল। তবে দীর্ঘদিন পর অবশেষে মাঠে ফিরে আসে ক্রিকেট। এ মাস থেকেই জাতীয় দল, এইচপি দল ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড়দের নিয়েই তিনটি দল গঠন করে বিসিবি প্রেসিডেন্টস কাপ ওয়ানডে টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মাহমুদুল্লাহ একাদশ, নাজমুল একাদশ ও তামিম একাদশ নামে তিনটি দল গঠন করা হয়। তিন দলের অধিনায়ক করা হয়েছে- মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত ও তামিম ইকবালকে।

মাহমুদুল্লাহ একাদশের হয়ে খেলছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। করোনার মধ্যেও ক্রিকেটকে মাঠে ফেরাতে এমন একটি টুর্নামেন্ট আয়োজন করায় বিসিবিকে ধন্যবাদ দিলেন সোহান।

সোহান বলেন, ‘সত্যিকারর্থে দেশের এই পরিস্থিতিতে এমন একটি টুর্নামেন্ট আমাদের জন্য খুব বেশি দরকার ছিলো। কারন আমরা প্রায় সাত মাস খেলার বাইরে ছিলাম। আমার কাছে মনে হয়, এই টুর্নামেন্টের মাধ্যমে সবাই আবার সবার জায়গায় ফেরত আসতে পারবে। এবং অবশ্যই বিসিবিকে ধন্যবাদ এরকম একটি টুর্নামেন্ট আয়োজন করে আমাদের খেলায় ফিরিয়ে নিয়ে আসার জন্য।’

২০১৬ সালের জানুয়ারিতে খুলনায় টি-টুয়েন্টি দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হয় সোহানের। ঐ বছরই নিউজিল্যান্ডের মাাটিতে ওয়ানডে পথচলা শুরু হয় তার। আর ২০১৭ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে প্রথম টেস্ট খেলার সুযোগ পান তিনি।

অভিষেকের পর গত চার বছরে দেশের হয়ে মাত্র ৩টি টেস্ট, ২টি ওয়ানডে ও ৯টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেন সোহান। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দেশের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সোহান। সেটি ছিলো টেস্ট ম্যাচ। তাই দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন তিনি।

জাতীয় দলের বাইরে থাকায় ঘরোয়া ক্রিকেট বেশি গুরুত্ব পাচ্ছে সোহানের কাছে। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে আছি। ঘরোয়া লিগগুলো আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয়, আমি যেকোন টুর্নামেন্টই খেলি নিজের শতভাগ দেয়ার চেষ্টা করি। সত্যিকারর্থে দুর্বল জায়গাগুলো নিয়ে আলাদাভাবে কাজ করার চেষ্টা করছি। ব্যাটিং ও উইকেটকিপিং দু’টোকে নিয়ে আলাদাভাবে কাজ করছি। ইনশাল্লাহ, ভালো কিছু আশা করবো। অবশ্যই যেখানেই খেলি না কেন, যেখানেই সুযোগ আসুক না কেন, নিজের সেরাটা দেয়ার চেষ্টা করবো।’ (ঢাকাটাইমস/১৭ অক্টোবর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুলশানে স্পা সেন্টারে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৮
ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩, বাবা-মেয়ে আহত
ঝিনাইদহের এসপি মাহফুজ আফজালকে দায়িত্ব ছাড়ার নির্দেশ
ডিএমপির পাঁচ এডিসি ও দুই এসিকে বদলি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা