পূর্ণিমার জ্বর, ফের বন্ধ ‘গাঙচিল’র শুটিং

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২০, ১৪:৩৮| আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ১৪:৪৩
অ- অ+

দীর্ঘ বিরতি ভেঙে শনিবার (১৭ অক্টোবর) এফডিসিতে শুরু হয়েছিল নঈম ইমতিয়াজ নেয়ামূল পরিচালিত ‘গাঙচিল’ সিনেমার শুটিং। সেখানে অংশ নেন সিনেমার দুই প্রধান চরিত্র পূর্ণিমা ও ফেরদৌস। কিন্তু শুটিং চলকালীন হঠাৎই অসুস্থ বোধ করলে তড়িঘড়ি কাজ গুটিয়ে বাসায় ফিরে যান পূর্ণিমা। রাতে তার অসুস্থতা আরও বাড়ে। ফলে আজ রবিবারের শুটিং বন্ধ রাখতে বাধ্য হয়েছেন পরিচালক নেয়ামূল।

নির্মাতা বলেন, ‘দীর্ঘদিন পর শনিবার থেকে শুরু হয় ‘গাঙচিল’ ছবির শুটিং। শুটিংয়ে অংশ নেন পূর্ণিমা। এরপর শরীর খারাপ লাগার কথা জানালে আমরা পূর্ণিমাকে ছেড়ে দেই। রাতে তার অনেক জ্বর আসে। যার কারণে আজ শুটিং বন্ধ রাখতে হয়েছি। এখনো পূর্ণিমার অবস্থা আগের মতোই। শুটিংয়ের জন্য এফডিসিতে সেট বসানো রয়েছে। আজকে পর্যন্ত অপেক্ষা করছি। অবস্থার পরিবর্তন হলে সোমবার আবার শুটিং শুরু করব।’

‘গাঙচিল’ ছবিটি নির্মিত হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা ‘গাঙচিল’ উপন্যাস অবলম্বনে। এখানে পূর্ণিমাকে দেখা যাবে একজন এনজিওকর্মীর ভূমিকায়। ফেরদৌস রয়েছেন সাংবাদিক চরিত্রে। বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন কলকাতার ঋতূপর্ণা সেনগুপ্ত। আরও আছেন আফজাল হোসেন, তারিক আনাম খান, আনিসুর রহমান মিলন, আহসানুল হক মিনু প্রমুখ।

ঢাকাটাইমস/১৮অক্টোবর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4