নেতৃত্বে ধোনির পাশে কোহলি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ মার্চ ২০২১, ১৪:৩৩
অ- অ+

এতদিন ধরে তিনি ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছেন, তা যেন ভাবতেই পারছেন বিরাট কোহলি। মহেন্দ্র সিং ধোনির হাত থেকে টেস্ট ক্রিকেটের ব্যাটন এসেছিল কোহলির হাতে। ভারতের হয়ে জোড়া বিশ্বকাপজয়ী অধিনায়ক ৬০টি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। সেই মাইলফলক ছুঁলেন কোহলি।

বৃহস্পতিবার মোতেরায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতীয় অধিনায়ক হিসেবে ৬০তম টেস্ট খেলতে নামলেন কোহলি। বসলেন ধোনির সঙ্গে এক আসনে। টসের সময় বিরাট বলেন, ‘এত দিন ধরে ভারত নেতৃত্ব দিচ্ছি, ভাবতেই পারছি না। টেস্টে আমরা অনেক উন্নতি করেছি। আমাদের দলে অনেক ভালো ক্রিকেটার আছে। অধিনায়ক হিসেবে এরা আমার নজর কেড়েছে।’

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট নিয়ে কোহলি বলেন, ‘টস জিতলে আমরাও ব্যাট করতাম। দলগত ভাবে মোকাবিলা করতে হবে বিপক্ষের। নিজেদের সেরাটা দিতে হবে। ইংল্যান্ড এমন একটা দল, যারা যে কোনও সময় বিপদ ডেকে আনতে পারে।’

সিরিজের শেষ টেস্টে টস জেতেন ইংলিশ অধিনায়ক জো রুট। ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি। শুরুতেই ২ ওপেনারকে ফিরিয়ে দিয়েছিলেন অক্ষর পটেল। রুটকে ফিরিয়ে দেন মোহাম্মদ সিরাজ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৫ উইকেটে ১৩৬ রান।

(ঢাকাটাইমস/৪ মার্চ/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা নিহত
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি নেতা ওবায়দুল্লাহ মাসুদের মনোনয়ন প্রত্যাহার
দুর্গাপূজা উপলক্ষে দোকান-শপিংমল খোলা রাখার সময় বাড়ল
৪৯তম বিসিএস: আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি