যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় মা-ছেলে নিহত

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২১, ২২:২২
অ- অ+

যশোরের নাভারনে মোটরসাইকেল দুর্ঘটনায় মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় তাদের সঙ্গে থাকা রায়সা (৭) নামে একটি শিশু আহত হয়। শিশুটিকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন ঝিকরগাছা উপজেলার শেকলঘোনা গ্রামের সফুরা বেগম (৭২) ও তার ছেলে শফিকুল ইসলাম (৪২)।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারন কামারবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলামের ভাইপো তৌহিদুল ইসলাম বলেন, আমার চাচা তার মেয়ে ও মাকে নিয়ে মোটরসাইকেলে চালিয়ে নাভারন যাচ্ছিলেন। আনসার ক্যাম্প কামারবাড়ি মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয। এতে তিনজনই গুরুতর আহত হয়।

খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে যশোর জেনারেল হসাপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে চাচা শফিকুল ইসলাম মারা যান। এর ঘণ্টা দেড়েক পর দাদি সফুরাও মারা যান। এছাড়া চাচাতো বোন রায়সা হাসপাতালে ভর্তি রয়েছে।

যশোর জেনারেল হাসপাতলের জরুরি বিভাগের চিকিৎসক অমিয় দাশ মোটরসাইকেল দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া শিশুটির অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4