ক্যারিবিয়ানদের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ আগস্ট ২০২১, ২১:৩১| আপডেট : ০১ আগস্ট ২০২১, ২২:০০
অ- অ+

চার ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ১-০ তে পিছিয়ে আছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে টিকে থাকার লড়াইয়ে স্বাগতিকরা আজ তৃতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে পাঠিয়েছে সফরকারী পাকিস্তানকে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১.২ ওভারে কোন উইকেট না হারিয়ে ১৫ রান করেছেন ক্যারিবিয়ানরা। দুই উদ্ধোধনী ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার (৬ বলে ১৪ রান) ও ক্রিস গেইল (২ বলে ১ রান) ক্রিজে আছেন।

ম্যাচে উভয় দলই একটি করে পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদির জায়গায় খেলবেন হারিস রউফ। ক্যারিবিয়ান একাদশে এভিন লুইসের জায়গায় সুযোগ পেয়েছেন আন্দ্রে রাসেল।

সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টি বাধায় পরে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে মোহাম্মদ হাফিজের ঘূর্ণিতে ৭ রানে জয় পায় পাকিস্তান। আজ এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে মরিয়া বাবর আজম বাহিনী। অন্যদিকে স্বাগতিক ক্যারিবিয়ানদের জন্য সিরিজে টিকে থাকার জন্য আজকের ম্যাচে জয় অত্যন্ত গুরুপ্তপূর্ণ।

এদিকে দুর্দান্ত ফর্মে আছে অধিনায়ক বাবর আজম ও উইকেট রক্ষক ব্যাটসম্যান রিজওয়ান। বল হাতেও দুর্দান্ত ফর্মে আছে পেসার হাসান আলি। ক্যারিবিয়ান ব্যাটার নিকোলাস পুরানও রয়েছেন দুর্দান্ত ফর্মে। এছাড়া সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ৪-১ জিতে আত্মবিশ্বাসী থাকবে ক্যারিবিয়ানরা।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: কিরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, ডুয়াইন ব্রাভো, এন্ড্রে ফ্লেচার, ক্রিস গেইল, শিমরোন হেটমেয়ার, জেসন হোল্ডার, আখিল হোসাইন, আন্দ্রে রাসেল, রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালস।

পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), সাদাব খান, শার্জিল খান, শোহাইব মাকসুদ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, ওসমান কাদির।

(ঢাকাটাইমস/০১আগস্ট/এইচএন)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নগর ভবনের বিভিন্ন দপ্তর আকস্মিক পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন
অসুস্থ ইলিয়াস কাঞ্চন, কী হয়েছে তাঁর? দেশে ফিরলেন ১৫ মাস পর
চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী
কেরানীগঞ্জে ১০ বছর ধরে চলছিল ইয়াবা কারখানা, কাঁচামাল আসত চট্টগ্রাম থেকে: র‍্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা