সোনালী লাইফকে বিএসইসির শোকজ

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২১, ২০:১৩
অ- অ+

পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পরে গত ১০ জুলাই শুধু প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) পূর্ব শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করে সোনালী লাইফ ইন্স্যুরেন্স। রেকর্ড ডেটের দিন শেয়ার ধারণ করেও লভ্যাংশ পায়নি শেয়ারহোল্ডাররা। একারণে সোনালী লাইফকে ব্যাখ্যা চেয়ে নোটিশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বিএসইসি থেকে সোনালী লাইফ কর্তৃপক্ষকে এই চিঠি ইস্যু করা হয়েছে।

চিঠিতে বলা হয়, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষের কাছে গত ১০ জুলাই ঘোষিত লভ্যাংশ রেকর্ড ডেটের দিন শেয়ারধারনকারী সবার জন্য নাকি, আইপিও পূর্ব শেয়ারহোল্ডারদের জন্য করা হয়েছে, তা জানতে চাওয়া হয়েছে। যদি আইপিও পূর্ব শেয়ারহোল্ডারদের জন্য ঘোষণা করা হয়ে থাকে, তাহলে তার স্বপক্ষে ডকুমেন্টস জমা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, বিএসইসির নির্দেশনা অনুযায়ী পর্ষদ সভায় যা ঘোষণা করা হবে, তা রেকর্ড ডেটের দিনে শেয়ারধারন করা সবাই পাবেন। এক্ষেত্রে রেকর্ড ডেটের শেয়ারহোল্ডারদের কোন অংশকে বাদ দিয়ে লভ্যাংশ দেওয়ার সুযোগ নেই। তাই সোনালি লাইফ ইন্স্যুরেন্সকে গত বছরের লভ্যাংশের বিষয়ে ব্যাখ্যা চেয়ে চিঠি ইস্যু করা হয়েছে।

শেয়ারবাজারে গত ৩০ জুন লেনদেন শুরু হওয়া সোনালী লাইফের পর্ষদ ১০ জুলাই লভ্যাংশ সংক্রান্ত সভা করে। ওই সভায় কোম্পানিটির পর্ষদ ২০২০ সালের জন্য ১০ শতাংশ ও চলতি বছরের প্রথম প্রান্তিকের জন্য ২ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করে।

ওই লভ্যাংশের মধ্যে ১০ শতাংশ লভ্যাংশ গত বছরের ৩১ ডিসেম্বর শেয়ার ধারনকারীরা অর্থাৎ আইপিও পূর্ববর্তী শেয়ারহোল্ডাররা পাবেন বলে মূল্য সংবেদনশীল তথ্যে প্রকাশ করে। বাকি ২ শতাংশ রেকর্ড ডেটের দিন (৪ আগস্ট) শেয়ার ধারনকারীরা সবাই পাবেন বলে জানায়। তবে এভাবে লভ্যাংশ ঘোষণার সুযোগ না থাকায়, সোনালী লাইফের প্রতারণার বিষয়টি কারো দৃষ্টিগোচর হয়নি।

কোম্পানি কর্তৃপক্ষের এমন ঘটনায় প্রকৃতপক্ষে ২০২০ সালের লভ্যাংশের জন্য ঘোষিত রেকর্ড ডেট এর কার্যকারিতা বলে কিছুই থাকে না। কারণ রেকর্ড ডেট নির্ধারণই করা হয় পর্ষদের ঘোষিত লভ্যাংশ ওইদিন শেয়ারধারীরা পাবে এবং এজিএমে অংশগ্রহণের সুযোগের জন্য।

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষের এ ঘটনা শেয়ারবাজারের ইতিহাসে এক বিরল ও ন্যাক্কারজনক। যেখানে উদ্যোক্তা/পরিচালকদেরকে লভ্যাংশ না নিয়ে সাধারণ শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করতে দেখা যায়, সেখানে সোনালী লাইফের পর্ষদ সাধারণদের বাদ দিয়ে নিজেরা নেবে।

এই প্রতারণার মধ্য দিয়ে এরইমধ্যে উদ্যোক্তা/পরিচালকেরা গত বছরের ১০ শতাংশ নগদ লভ্যাংশ নিয়ে চলেও গেছেন। যা গত ১৬ সেপ্টেম্বর বিতরণ করা হয়েছে বলে ডিএসইর ওয়েবসাইটে জানানো হয়েছে।

তারপরেও সাধারণ শেয়ারহোল্ডারদের বিগত বছরের লভ্যাংশ না দেওয়া কোম্পানিটিকে ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/আরএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4