৯৬ রানেই গুটিয়ে গেল নামিবিয়া

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২১, ২১:৫৫
অ- অ+

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমপর্বে নিজেদের প্রথম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে লঙ্কান বোলারদের কাছে নাস্তানাবুদ নবাগত নামিবিয়ার ব্যাটসম্যানরা। ফলে ১৯.২ ওভারে সবকটি উইকেট হারিয় মাত্র ৯৬ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। জিততে হলে লঙ্কানদের প্রয়োজন মাত্র ৯৭ রান।

ম্যাচের শুরুতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। ফলে ব্যাট হাতে অনেকটা ধীর গতিতে খেলতে থাকেন নামিবিয়ার ব্যাটসম্যানরা। পাওয়ার প্লের ছয় ওভার শেষে দুই ওপেনারকে হারিয়ে মাত্র ৩০ রান সংগ্রহ করতে পেরেছে দলটি। ৭ রানে স্টিফেন বার্ড এবং ৮ রানে আউট হন জানে গ্রিন।

তবে তৃতীয় উইকেট জুটিতে ক্রেইগ উইলিয়ামসকে সঙ্গে নিয়ে মাটি কামড়ে ব্যাট করতে থাকেন জেরহার্ড ইরাসমাস। কিন্তু ২৯ রানে উইলিয়ামস এবং ২০ রানে ইরাসমাস আউট হলে দলের হয়ে দাঁড়াতে পারেননি কেউই। শেষ সাতজন ব্যাটসম্যানের মধ্যে একমাত্র জোনাথন স্মিট ছাড়া দশের কোটা স্পর্শই করতে পারেননি কেউ। স্মিট অপরাজিত থাকেন ১২ রানে।

এদিকে শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন মহেষ থিকসেনা। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং লাহিরু কুমারা। এছাড়া চামিকা করুনারত্নে এবং দুশমান্থ চামিরা একটি করে উইকেট পেয়েছেন।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধরের অভিযোগ, প্রমাণিত হলে আজীবন ছাত্রত্ব বাতিল: উপাচার্য আমানুল্লাহ
১১ মাসের অনুসন্ধানে অভিযোগের প্রমাণ মেলেনি, দুদকের নিষ্পত্তিপত্র পেয়েছি: মোয়াজ্জেম হোসেন
জনপ্রত্যাশা পূরণে সরকারকে ১৮০ দিনের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে: সাইফুল হক
এবারের বইমেলায় তুলতুলের ‎নতুন বই “গল্পে স্বপ্নে জিব্রাইল (আ.)”
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা