পর্দা উঠল বিপিএলের, টস হেরে ব্যাটিংয়ে চট্টগ্রাম

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২২, ১৩:৪৯| আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৫:২৬
অ- অ+

পর্দা উঠল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের। উদ্বোধনী ম্যাচ খেলতে মাঠে নেমেছে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ম্যাচের শুরুতে টস হেরে এখন ব্যাট করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটে ২২ রান তুলেছে মেহেদি হাসান মিরাজরা।

ম্যাচের শুরুতে টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের। মাত্র ২২ তুলতে হারিয়েছে ২ উইকেট। কেন্নার লুইস এবং আফিফ হোসেন উভয়ই ৬ করে রান করেছেন।

এখন ১০ রানে উইল জ্যাক এবং ৮ রানে সাব্বির রহমান অপরাজিত রয়েছেন।

ফরচুন বরিশাল একাদশ:

সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৈকত আলি, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর (উইকেটরক্ষক), ডোয়াইন ব্রাভো, জিয়াউর রহমান, আলঝারি জোসেফ, জ্যাক লিন্টট, নাইম হাসান ও সালমান হোসেন ইমন।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ:

মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), নাসুম আহমেদ, কেনার লুইস, উইল জ্যাকস, সাব্বির রহমান, আফিফ হোসেন, বেনি হাওয়েল, শামীম পাটোয়ারী, নাইম ইসলাম, শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রাহ্মণবাড়িয়ায় মিলল হবিগঞ্জের যুবকের হাত-মুখ স্কচটেপ পেঁচানো মরদেহ 
ঝিনাইদহে ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ
‌‌‌ক্ষুদ্র জনগোষ্ঠী ও বৃহৎ জনগোষ্ঠী বলে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: জাহাঙ্গীর আলম 
রাজশাহীতে ৪২৭ বোতল ফেয়ারডিলসহ দুজন গ্রেপ্তার