তিন ঘণ্টার ব্যবধানে মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২২, ১৯:৩৮
অ- অ+

ফের শুরু হয়েছে কাতার বিশ্বকাপের বাছাইপর্বের খেলা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে তিন ঘণ্টার কিছু বেশি সময়ের ব্যবধানে মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল আর্জেন্টিনা ও ব্রাজিল। ইকুয়েডরের মুখোমুখি ব্রাজিল, অন্য ম্যাচে চিলির বিপক্ষে লড়বে আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় রাত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় ব্রাজিল এবং ইকুয়েডর মধ্যকার ম্যাচটি শুরু হবে। আর শুক্রবার ভোর ৬টা ১৫ মিনিটে মোকাবিলা করবে আর্জেন্টিনা-চিলি।

আর্জেন্টিনা এবং ব্রাজিল দলের দুই সুপারস্টার লিওনেল মেসি এবং নেইমারের কেউই নিজেদের ম্যাচে খেলবেন না। প্যারিস থেকে নিজ দেশ আর্জেন্টিনায় ছুটিতে ঘুরতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর নিজেকে খেলা থেকে সরিয়ে নিয়েছেন তিনি। এখনো ভালো ভাবে সুস্থ হয়ে উঠতে পারেননি। এদিকে গেল নভেম্বরে গোড়ালির চোট ছিটকে দিয়েছিল নেইমারকে। সেই চোট থেকে এখনো সেরে ওঠেননি তিনি।

উল্লেখ্য, দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপের বাছাইপর্বের পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করছে ব্রাজিল। ১৩ ম্যাচে সর্বোচ্চ ৩৫ পয়েন্ট সংগ্রহ করেছে ব্রাজিল। এদিকে সমান সংখ্যক ম্যাচ খেলে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে আর্জেন্টিনা।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে
বাংলাদেশে যাত্রা শুরু করল ৭-সিটার প্লাগ-ইন হাইব্রিড এসইউভি এমজি এস৯ গাড়ি
ক্রেতা-বিক্রেতার বিপুল আগ্রহ, আইসিসিবিতে সুপার সেল কার বাজারের সময় বাড়ল