দরপতনের শীর্ষে আমরা টেকনোলজি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার দরপতনের শীর্ষে রয়েছে আমরা টেকনোলজিস লিমিটেড। আজ কোম্পানিটির দর ৮০ পয়সা বা ১.৯৯ শতাংশ কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সোমবার কোম্পানিটি সর্বশেষ ৩৯ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৫১ বারে ২০ লাখ ৮৭ হাজার ৬৪২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ২৬ লাখ টাকা।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড। আজ শেয়ারটির দর ২০ পয়সা বা ১ দশমিক ৯৮ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৯ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির দর ৫০ পয়সা বা ১.৯৮ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ২৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
সোমবার দরপতন তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- আনলিমা ইয়ার্ন, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ভিএফএস থ্রেড ডাইং, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস, ই-জেনারেশন ও এস.আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড।
(ঢাকাটাইমস/২১মার্চ/এসকেএস)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন









































