বছরে ১২ লাখ টাকা বেতনে অক্সফামে চাকরির সুযোগ

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৫ মার্চ ২০২২, ১৪:০৪
অ- অ+

দাতব্য সংস্থা অক্সফাম বাংলাদেশ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি বাংলাদেশে ‘প্রজেক্ট লিয়াজোঁ’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। জেনে নিন নিয়োগের আদ্যোপান্ত বিষয়-

পদের নাম: প্রজেক্ট লিয়াজোঁ

পদসংখ্যা: ১
যোগ্যতা অভিজ্ঞতা: আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রিসহ অন্তত তিন বছরের মানবাধিকার/ উন্নয়ন সংস্থায় চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। পৌরসভা/ মিউনিসিপ্যালিটি, উপজেলা ও ইউনিয়ন পরিষদ ডেভেলপমেন্ট প্ল্যান ও কাজ সম্পর্কে ধারণা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। সরকারি কর্মকর্তা ও প্রজেক্ট স্টেকহোল্ডারদের সঙ্গে যোগাযোগে পারদর্শী হতে হবে। কক্সবাজারে কাজের অভিজ্ঞতা, চট্টগ্রাম/ রোহিঙ্গা ভাষা জানা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত। চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা রয়েছে)। কর্মস্থল: টেকনাফ, কক্সবাজার কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা বেতন অন্যান্য সুবিধা: বছরে (১৩ মাস) বেতন ১২ লাখ ৭১ হাজার ৫৮৮ টাকা। এ ছাড়া স্বামী বা স্ত্রী, সন্তানসহ কর্মীর মেডিকেল সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, ছুটি ও ইনস্যুরেন্স সুবিধা আছে।

আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের অক্সফামের ক্যারিয়ার–বিষয়ক ওয়েবসাইটের লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ৩ এপ্রিল ২০২২।

(ঢাকাটাইমস/২৫মার্চ/ওএফ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাবদাহে বিপর্যস্ত বেলজিয়াম, প্রাণ গেল ২ হাজারের বেশি মানুষের
আতিফ আসলামের কনসার্টের টিকিট নিয়ে প্রতারণা, ফেসবুক গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার
নারী বন্দি পালানোর ঘটনায় কাশিমপুর মহিলা কারাগারের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ, আকাশছোঁয়া টিকিটের দাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা